কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, বিএনপির বিবেচনায় আছেন কারা?

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১০:৩৭ পিএম

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন—রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় আলোচনা এটি। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া বঙ্গভবনের শীর্ষ পদের জন্য বেশ কয়েকটি নাম গুঞ্জনে রয়েছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, শেষ পর্যন্ত পাল্লা ভারী বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকেই।

দলটির দায়িত্বশীল একাধিক সূত্রকে উদ্ধৃত করে বিবিসি জানায়, বঙ্গভবনের নতুন বাসিন্দা হিসেবে মির্জা ফখরুলকেই প্রার্থী মনোনীত করার ব্যাপারে বিএনপির শীর্ষ পর্যায়ে জোর আলোচনা চলছে।

গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নির্বাচন কমিশন ইতিমধ্যেই পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১৬ আগস্ট যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। আর রাষ্ট্রপতি নির্বাচন হবে ২০ আগস্ট।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি হওয়া অনেকটাই নিশ্চিত।

প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীও এই নির্বাচনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, গাণিতিক হিসাব এবং বিরোধীদের মতামত না নেওয়ার প্রেক্ষাপট বিবেচনা করে তাঁরা প্রার্থী দিচ্ছেন না। ফলে একক প্রার্থী হিসেবে বিএনপির মনোনীত ব্যক্তি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ উন্মুক্ত রয়েছে।

বিএনপির নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন, দল এবার কোনো অরাজনৈতিক ব্যক্তি নয়, বরং দলের ভেতর থেকেই একজন পরীক্ষিত রাজনীতিবিদকে বঙ্গভবনে পাঠাতে চায়। সে ক্ষেত্রে দীর্ঘ দেড় দশক আওয়ামী-বিরোধী আন্দোলনে দলের হাল ধরা এবং কঠিন সময়ে সংগঠনকে ধরে রাখার অবদান বিবেচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরই শীর্ষ নেতৃত্বের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন।

দীর্ঘ সময়ে দলের শীর্ষ দুই নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অনুপস্থিতিতে মাঠের রাজনীতিতে দৃশ্যমান মূল ভূমিকায় ছিলেন তিনিই। দলটির নীতিনির্ধারকদের মতে, রাজপথের লড়াই-সংগ্রামের স্বীকৃতি ও সম্মান হিসেবে মির্জা ফখরুলকে এই মর্যাদাপূর্ণ আসনে স্থলাভিষিক্ত করার চিন্তা করা হচ্ছে।

তবে মির্জা ফখরুল ছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নামও আলোচনায় ছিল। কিন্তু দলের বিশাল একটি অংশ মনে করে, আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত নেতা হিসেবে মির্জা ফখরুলই বঙ্গভবনের উপযুক্ত দাবিদার।

বিএনপির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতির পদে প্রার্থী চূড়ান্ত করার সর্বময় দায়িত্ব দেওয়া হয়েছে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তিনি শিগগিরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। সব আনুষ্ঠানিকতা শেষে একক প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষিত হলে তিনিই হবেন বঙ্গভবনের নতুন বাসিন্দা।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জন্য আগামী ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব সূত্রে এ তথ্য জানা গেছে।
সৌদি আরবে অবস্থানরত ৭০ হাজারের বেশি রোহিঙ্গার পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্তটি মীমাংসিত একটি বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে...
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে সরকার ধরে–বেঁধে ফিরিয়ে আনতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর...
সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার। কিছুক্ষণের মধ্যে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে শুরু হবে এ বৈঠক। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ড হয়েছে। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে ইউ এ এন রোডের ২২ নম্বর বাসভবনে এ ঘটনা ঘটে।
সরকারি হাসপাতালের পাশাপাশি দেশের সব বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিক সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে বাধ্য বলে রায় দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে নির্দেশনা দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে প্রজ্ঞাপন...
রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি স্টার্লিং সাব-মেশিনগান, একটি বিদেশি পিস্তল, ৩৪ রাউন্ড তাজা গুলি, ম্যাগাজিন, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার...
দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে সংবিধান সংশোধন করার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর...
লোডিং...

এলাকার খবর