লালমনিরহাটে তিস্তার পানির তোড়ে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৯:১৯ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে আকস্মিক বন্যার পানির তোড়ে একটি আঞ্চলিক সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে প্রায় দুই হাজার পরিবার চরম দুর্ভোগে পড়েছে।

বুধবার সন্ধ্যায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি হঠাৎ বেড়ে দহগ্রাম ইউনিয়নের অন্তত ১০টি এলাকা প্লাবিত হয়। এ সময় সৃষ্টিয়ারপাড় এলাকায় সাকোয়া নদীর ওপর নির্মিত সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় আঙ্গরপোতা ও পাটগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে বৃহস্পতিবার সকাল থেকে পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দহগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৃষ্টিয়ারপাড় এলাকা থেকে আঙ্গরপোতা ও পাটগ্রামগামী আঞ্চলিক পাকা সড়কের প্রায় ২০ ফুট অংশ ধসে গিয়ে প্রায় ১০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া, মিস্ত্রিপাড়া, প্রধানপাড়া, ওলেরপাড়া ও সাকোয়াপাড়াসহ কয়েকটি গ্রামের প্রায় দুই হাজার পরিবারের চলাচল বন্ধ হয়ে গেছে। শিশু, বৃদ্ধ ও গৃহপালিত পশু নিয়ে এসব পরিবারের সদস্যরা চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, উজানের পাহাড়ি ঢলে বুধবার সন্ধ্যা থেকে তিস্তা নদীর পানি দুই থেকে তিন ফুট বৃদ্ধি পায়। এতে নদীর পানি দহগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রবেশ করে এবং অল্প সময়ের মধ্যেই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

এদিকে বন্যার পানিতে প্রায় ৫০০ একর আমন ধানের জমি তলিয়ে যায়। তবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই পানি নেমে যাওয়ায় ফসলের তেমন কোনো ক্ষতি হয়নি।

দহগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য সালাম বলেন, ‘সকালে এসে দেখি সড়ক ভেঙে গেছে। দ্রুত সংস্কার না করলে মানুষের চলাচল স্বাভাবিক হবে না। ভাঙা অংশের পাশ দিয়ে চলাচলও ঝুঁকিপূর্ণ। অনেক পরিবার এখন দুর্ভোগে রয়েছে।’

লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ সাহা বলেন, ‘হঠাৎ নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল স্রোতে দহগ্রামের এই সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের চলাচল স্বাভাবিক করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর