চট্টগ্রামের নিউক্লিয়ার মেডিসিন ইনস্টিটিউটে বসছে ক্যানসার শনাক্তের মেশিন

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৬:২৭ পিএম

চট্টগ্রামের নিউক্লিয়ার মেডিসিন ইনস্টিটিউট-ইনমাসে বসানো হচ্ছে পেট-সিটি স্ক্যান মেশিন। এতে শরীরের কোথায় ক্যানসার ছড়িয়েছে, তা দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হবে। ঢাকার তুলনায় কম খরচে চট্টগ্রামে এই সেবার সুযোগ তৈরি হওয়ায় স্বস্তিতে রোগী ও স্বজনরা। কর্তৃপক্ষ বলছে, ডিসেম্বরের মধ্যে মেশিনটি চালু হবে।

চট্টগ্রামে ক্যানসারের রোগী প্রায় ৪ লাখ। প্রতিদিন গড়ে ১২০ জন রোগী চিকিৎসা নেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা শুরুর আগে ক্যানসার কতটা ছড়িয়েছে, তা জানতে এমআরআই পরীক্ষার ওপর নির্ভর করতেন চিকিৎসকরা। তবে, এবার ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস-ইনমাসে বসানো হচ্ছে পেট-সিটি স্ক্যান মেশিন। 

ঢাকায় পেট-সিটি স্ক্যান করানোর জন্য বাড়তি খরচ ও ভোগান্তিতে পড়েন রোগীরা। চট্টগ্রামে সেবাটি চালু হলে কম খরচে দ্রুত টেস্টের ফলাফল পাবেন রোগীরা। 

চট্টগ্রাম ইনমাসের সাবেক পরিচালক প্রফেসর ডা. তমিজুদ্দিন আহম্মেদ মানিক বলেন, ‘পেট-সিটি স্ক্যানের মাধ্যমে ক্যানসার নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনা দ্রুত করা যাবে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন বলেন, ‘ইনমাসে পেট-সিটি স্ক্যান মেশিন স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে।’

পেট-সিটি স্ক্যান ছাড়া সাইক্লোট্রোন মেশিনও স্থাপন হচ্ছে। এর মাধ্যমে উৎপাদিত আইসোটোপ ভবিষ্যতে বিভিন্ন হাসপাতালে ব্যবহারের সুযোগ তৈরি হবে।

বঙ্গোপসাগর থেকে আটক হওয়া ২৪ জন জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি নাগরিক ও ছয়জন রোহিঙ্গা। বুধবার বিকেলে নাফ নদীর শূন্যরেখা থেকে এসব...
নোয়াখালীতে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত ছয় মাসে জেলায় পানিতে ডুবে মারা গেছে ৬৫ শিশু। শিশুদের অকাল মৃত্যুরোধে সচেতন হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে শিশুদের সাঁতার...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুর শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.) ওরফে শাহ পীর কেল্লা শহীদের মাজারের দানবাক্সে ১২ বস্তা টাকা পাওয়া গেছে। গণনায় দেখা গেছে, এই টাকার পরিমান ১ কোটি ৩ লাখ ৬৫১ টাকা। নগদ...
চাঁদপুরের শাহরাস্তিতে অনুমতি ছাড়া সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় পর গাছের মূল্য বাবদ ৮ হাজার ৩০০ টাকা পৌরসভার তহবিলে জমা দিয়েছেন শাহরাস্তি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘দেশে চলমান বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম কোনো দায় নেই। তবে বিদ্যুতের সংকটে মানুষ কষ্ট পাওয়ায় প্রধানমন্ত্রী মানবিক...
টেলিযোগাযোগ খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে সরকার অবগত উল্লেখ করে ফকির মাহবুব আনাম বলেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার সম্প্রতি সিম ট্যাক্স প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ...
কলকাতার একটি হোটেলে আগুন লেগে নিহত নয়জনের মধ্যে আরও দুজনের পরিচয় জানা গেছে। তারা দুজনই ভারতের নাগরিক বলে জানিয়েছে পুলিশ। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে সাতজন অতিরিক্ত পুলিশ সুপার এবং ছয়জন সহকারী পুলিশ সুপার রয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর