কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির প্রাণহানি

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৯:৩৭ এএম

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাত ২টার পর আগুন লাগে হোটেলটিতে। অনেকে আটকে পড়েন। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। আরও ছয়জন দগ্ধ হয়েছেন। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, চিকিৎসার জন্য ভারতে ওই বাংলাদেশিরা। ধারণা করা হচ্ছে, হোটেলে এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। আর পুলিশ জানিয়েছে, হোটেলে উদ্ধারকাজ চলছে, হতাহত বাড়ার শঙ্কা রয়েছে।

হোটেলটিতে থাকা একাধিক ব্যক্তির দাবি, হোটেলে কোনও জরুরি গেট ছিল না। কেউ কেউ শৌচাগারে ঢুকে পড়েন। সেখানকার জানলা ভেঙে বেরহওয়ার চেষ্টা করেন তাঁরা। ফায়ার সার্ভিস এসে ওই বিল্ডিংয়ে থাকা ব্যক্তিদের উদ্ধার করে।

শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি এখনও পর্যালোচনা প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠ মন্দিরের কাছে একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে নতুন তথ্য জানিয়েছেন ভারতের শীর্ষ কর্মকর্তারা। তাঁদের দাবি, তাঁকে ফেরত চেয়ে ঢাকার করা আবেদন দেশটির বিচারব্যবস্থার সামনে আসতে হবে এবং আদালতেই...
ভারতের উত্তরপ্রদেশের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাইসেন্স করা পিস্তল থেকে দুর্ঘটনাবশত চালানো গুলিতে দুই নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে,...
নিজেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের...
হামলায় গুরুতর আহত হয়েছেন ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমান।
নোয়াখালীতে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত ছয় মাসে জেলায় পানিতে ডুবে মারা গেছে ৬৫ শিশু। শিশুদের অকাল মৃত্যুরোধে সচেতন হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে শিশুদের সাঁতার...
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গানবাজনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে পণ্ড হয়ে গেছে জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে  শহরের পশ্চিম...
লোডিং...

এলাকার খবর