জেএমবির দুই পুরুষ সদস্যের ২০, নারীর ৮ বছরের জেল

কুমিল্লায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় এক নারী আসামিকে ৮ বছর কারাদণ্ড দেন কুমিল্লা জেলা আদালত। 

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৮:০৯ পিএম

কুমিল্লায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় এক নারী আসামিকে ৮ বছর কারাদণ্ড দেন কুমিল্লা জেলা আদালত। 

আজ বুধবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (স্পেশাল ট্রাইব্যুনাল-৬) আদালতের বিচারক খাইরুন নেছা এ রায় ঘোষণা করেন।

মামলার রায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন–নওগাঁ জেলার বাসিন্দা মো. মোস্তাফিজুর রহমান ওরফে মিন্টু ওরফে সামাদ ওরফে রাজীব এবং গাজীপুরের শ্রীপুর থানার চকপাড়া এলাকার মোহাম্মদ দুরুল হুদা ওরফে হাসান এবং দুরুল হুদার স্ত্রী খালেদা আক্তার রানী।

বিষয়টি নিশ্চিত করে আদালতের পিপি কাইমুল হক রিংকু জানান, ২০০৬ সালের ১৩ মার্চ কুমিল্লা শহরের বিষ্ণুপুর এলাকায় র‍্যাবের অভিযানে একটি বাড়ি থেকে বিষ্ফোরকসহ মোস্তাফিজুর রহমান ও খালেদা আক্তার রাণীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুসারে খালেদা আক্তার রাণীর স্বামী দুরুল হুদাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা সে সময় জানান, জেএমবি শূরা সদস্য খালেদ সাইফুল্লাহসহ তারা বিষ্ণুপুরের রওশন ভিলা নামের ওই বাড়িতে বোমা তৈরির সরঞ্জাম মজুত করেন। জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান ও শূরা সদস্য খালেদ সাইফুল্লাহ তাদেরকে এই বোমা তৈরির সরঞ্জাম মজুদের নির্দেশ দেন। দীর্ঘ ২০ বছর পর এই মামলার ৩ আসামির সাজা ঘোষণা করেছেন আদালত। 

পিপি কাইমুল হক রিঙ্কু জানান, বিচারিক কার্যক্রমে বাদী-বিবাদী পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে বিভিন্ন তারিখ ও সময়ে মোট ৩২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আদালতে সাক্ষীদের জবানবন্দি, আসামিদের জবানবন্দি এবং জব্দ তালিকা অনুযায়ী বোমা তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের বিষয়গুলো পর্যালোচনা করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করেন। রায় ঘোষণা সময়ে আসামিরা এজলাসে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে দণ্ডপ্রাপ্তদের প্রয়োজনীয় পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এই মামলার দণ্ডপ্রাপ্ত আসামি সূরা সদস্য খালেদ সাইফুল্লাহ একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড হওয়ায় তাকে নিয়ে কোনো আদেশ হয়নি বলেও জানান অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু।

চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের এক সফল অভিযানে অস্ত্র মামলার ১৪ বছরের জিআর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদুল করিম ওরফে মাসুদ মিয়া ওরফে ‘কিলার মাসুদ’কে গ্রেপ্তার করা হয়েছে।  বুধবার রাতে...
মাদারীপুরের শিবচরে পরিত্যক্ত স্থানের জঙ্গল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর আনুমানিক বয়স ২০ বছর। তবে এখনও তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে মাদরাসা ছাত্রদের সঙ্গে সংঘর্ষের পর বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ। বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়।
বঙ্গোপসাগর থেকে আটক হওয়া ২৪ জন জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি নাগরিক ও ছয়জন রোহিঙ্গা। বুধবার বিকেলে নাফ নদীর শূন্যরেখা থেকে এসব...
ইমাম-উলামাদের বাধায়, কনসার্ট বাতিল হলো কিশোরগঞ্জে। প্রস্তুতির শেষ পর্যায়ে বিশৃঙ্খলা আশঙ্কায় অনুষ্ঠানটি বন্ধ করে জেলা প্রশাসন। পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোকে...
আটবার ফাঁসির দড়ি থেকে অলৌকিকভাবে রক্ষা পাওয়া মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী কারাবন্দী ফ্রান্সিস ক্লিফোর্ড স্মিথ অবশেষে বার্ধক্যজনিত কারণে ১০১ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। জীবনের সত্তরেরও বেশি...
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন। আজ বুধবার দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত...
বছরের প্রথম ৬ মাসে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার ৩০৪ কোটি টাকা। পুরোনো ঋণ নতুন করে খেলাপি হওয়ার পাশাপাশি বড় ঋণগ্রহীতাদের কাছ থেকে...
লোডিং...

এলাকার খবর