রাষ্ট্রপতির শপথ কবে, জানালেন সিইসি

বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ৩৫ বছরের মধ্যে এই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে। একে ঐতিহাসিক বলছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। 

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৮:০৪ পিএম

বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ৩৫ বছরের মধ্যে এই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে। একে ঐতিহাসিক বলছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। 

নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বুধবার দুপুরে ব্রিফিংয়ে সিইসি জানান, নির্বাচনের দিনই প্রকাশ হবে ফলাফলের গেজেট। ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ হওয়ার কথা রয়েছে। 

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে চলবে ভোটগ্রহণ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ। 

নির্বাচনী কর্তা ও সিইসি এ এম এম নাসির উদ্দিন জানান, ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী সব প্রস্তুতি নিয়েছে কমিশন। বিধিমালা অনুযায়ী ভোটের দিন কোনো প্রার্থী প্রচার-প্রচারণা চালাতে পারবেন না বলে জানান রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা। 

সিইসি আরও জানান, ভোটগ্রহণের পর তাৎক্ষণিক গণনা শেষে বিজয়ীর নাম ঘোষণা হবে। ফলাফলের দিনই নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করা হবে।  

দীর্ঘদিন পর রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে আরও একটি ভালো নির্বাচন উপহার দিতে কমিশন প্রস্তুত বলেও জানান সিইসি। 

 

বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কাঁদলেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়ে তিনি রাষ্ট্রপতি...
৫টি স্থানীয় সরকার নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আরও জানান, চলতি অর্থবছরে নির্বাচন আয়োজনের জন্য ছয় হাজার কোটি টাকার বাজেট ধার্য করা হয়েছে। 
পাঁচটি স্থানীয় সরকার অর্থাৎ সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নির্বাচনে প্রয়োজন হবে প্রায় ছয় হাজার কোটি টাকা, চলতি বাজেটেই এই অর্থ বরাদ্দ আছে।
রাষ্ট্রপতি পদে নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের...
ইমাম-উলামাদের বাধায়, কনসার্ট বাতিল হলো কিশোরগঞ্জে। প্রস্তুতির শেষ পর্যায়ে বিশৃঙ্খলা আশঙ্কায় অনুষ্ঠানটি বন্ধ করে জেলা প্রশাসন। পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোকে...
আটবার ফাঁসির দড়ি থেকে অলৌকিকভাবে রক্ষা পাওয়া মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী কারাবন্দী ফ্রান্সিস ক্লিফোর্ড স্মিথ অবশেষে বার্ধক্যজনিত কারণে ১০১ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। জীবনের সত্তরেরও বেশি...
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন। আজ বুধবার দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত...
চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের এক সফল অভিযানে অস্ত্র মামলার ১৪ বছরের জিআর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদুল করিম ওরফে মাসুদ মিয়া ওরফে ‘কিলার মাসুদ’কে গ্রেপ্তার করা হয়েছে।  বুধবার রাতে...
লোডিং...

এলাকার খবর