কিশোরগঞ্জে কনসার্ট বাতিল, যে যুক্তি দিলেন ডিসি

ইমাম-উলামাদের বাধায়, কনসার্ট বাতিল হলো কিশোরগঞ্জে। প্রস্তুতির শেষ পর্যায়ে বিশৃঙ্খলা আশঙ্কায় অনুষ্ঠানটি বন্ধ করে জেলা প্রশাসন। পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় আইনশৃঙ্খলা বাহিনীর। থমথমে শহরটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৮:৫২ পিএম

ইমাম-উলামাদের বাধায়, কনসার্ট বাতিল হলো কিশোরগঞ্জে। প্রস্তুতির শেষ পর্যায়ে বিশৃঙ্খলা আশঙ্কায় অনুষ্ঠানটি বন্ধ করে জেলা প্রশাসন। পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় আইনশৃঙ্খলা বাহিনীর। থমথমে শহরটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

অ্যাশেজ ব্যান্ড ও নোবেলের কনসার্টটি হওয়ার কথা ছিল বুধবার সন্ধ্যায়। তাই কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে প্রস্তুতি চলছিল জোরেশোরে। কিন্তু স্থানীয় ইমাম-উলামাদের আপত্তিতে, বাতিল করা হয় পুরো আয়োজন।

কনসার্টকে শরীয়ত বিরোধী উল্লেখ করে এবং অপসংস্কৃতি বন্ধের দাবিতে ডিসির কাছে আবেদন করে ইমাম-উলামা পরিষদ। সংগঠনটির সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আহমাদুল্লাহ আবেদনটি করেন। আবেদনে কনসার্টে গান-বাজনার আয়োজনকে ‘শরিয়তবিরোধী’ বলা হয় এবং সেটি বন্ধের দাবি জানানো হয়। 

অনুমতি বাতিলের অন্যতম কারণ হিসেবে আয়োজক প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স না থাকার কথা জানান জেলা প্রশাসক সোহানা নাসরিন। তিনি বলেন, ‘শুরুতে কনসার্টের অনুমতি দেওয়া হয়েছিল। পরে জানা যায়, আয়োজক প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় লাইসেন্স নেই।’

এদিকে আয়োজক প্রতিষ্ঠান জানায়, রেস্টুরেন্টের র‌্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ উপলক্ষে কনসার্টটির আয়োজন করা হয়েছিল। জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করার পর তারা অনুষ্ঠান আয়োজনের অনুমতিও পেয়েছিলেন। তবে দুপুরে প্রশাসনের পক্ষ থেকে কনসার্ট আয়োজন না করার কথা জানানো হয়। 

এদিকে মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিদর্শনের জন্য ডিআইজির আগমন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন হয় পুলিশ লাইনসে। পরীক্ষা চলায় অনুষ্ঠানে গানের শব্দ কমানোর দাবি জানায় পাশের দারুল আকরাম মাদরাসার শিক্ষার্থীরা। এ সময় কথা কাটাকাটির পর শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। একপর্যায়ে পুলিশ লাইনসে ঢুকে ভাঙচুর করে শিক্ষার্থীরা। পরে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ৬ পুলিশসহ আহত হন ৩০ জন।

মাদারীপুরের শিবচরে পরিত্যক্ত স্থানের জঙ্গল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর আনুমানিক বয়স ২০ বছর। তবে এখনও তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।
কিশোরগঞ্জে ইমাম-উলামা পরিষদের আপত্তির মুখে বন্ধ হয়ে গেল কনসার্ট। আজ বুধবার জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আলীশান রেস্টুরেন্টের উদ্যোগে এ কনসার্টের আয়োজন করা হয়েছিল। কনসার্টে গান গাওয়ার কথা ছিল...
খাসি খাওয়ার আশা পূর্ন  হয়েছে জোনায়েদ মিয়ার। আস্ত খাসি খেয়েই বিয়ে করেছেন তিনি। এর আগে বিয়ে করতে যেয়ে নিজের পাতে আস্ত খাসি না পেয়ে বিয়ে ভেঙ্গে আলোচিত হন ব্রাহ্মণবাড়িয়ার কসবার জাপান প্রবাসী এই তরুন।...
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গানবাজনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে পণ্ড হয়ে গেছে জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে  শহরের পশ্চিম...
দুই শতাধিক মার্কিন ড্রোন! ইরানের আকাশে আমেরিকার আকাশশক্তি আগুনে ভস্ম। তেহরানের দাবি—দুই শয়ের বেশি ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। যুদ্ধের আকাশে এ যেন ভয়ংকর পাল্টা বার্তা তেহরানের। মার্কিন...
বৃহস্পতিবার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। তবে এই নির্বাচনে সাধারণ ভোটারদের ভোট দেওয়ার সুযোগ নেই। জাতীয় সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচন মানেই যে জনগণের সরাসরি...
এলএনজি না থাকায় মহেশখালীর এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে বৃহস্পতিবার থেকে সারা দেশে গ্যাস সংকট আরও বাড়তে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে।
খুলনা মহানগরীর লবণচরা থানাধীন আশিবিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর