চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, পুলিশ বাসায় গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। কীভাবে তাঁর মৃত্যু হলো সেটি খতিয়ে দেখা হচ্ছে।
ছায়েদুর রহমানের তিন কন্যার মধ্যে দুইজন ঢাকায় থাকেন। একজন চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।
ঘটনার সময় ছায়েদুর রহমানের স্ত্রী ও কন্যা কেউ বাসায় ছিলেন না। স্ত্রীকে দ্রুত বাসায় ফিরতে ফোন করেছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। এছাড়া সন্ধ্যায় তিনি সহকর্মীদের সাথে আড্ডা দিয়েছেন বলেও জানা গেছে।



