দাম বাড়ার পরও বাজারে এলপিজির সংকট 

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

এক লাফে এলপিজির দাম ১২ শতাংশের বেশি বাড়লেও বাজারে এখনো সরবরাহ সংকট। জ্বালানি না পেয়ে বিপাকে সব শ্রেণির ভোক্তা। বিক্রেতারা বলছেন, কোম্পানির ডিপো থেকেই এলপিজি সরবরাহ কম। পরিবহনেও গুণতে হচ্ছে বাড়তি ভাড়া। তাই বিইআরসি নির্ধারিত দামে এলপিজি বিক্রি সম্ভব নয়। চাহিদা অনুযায়ী আমদানির জন্য ব্যাংকের সহায়তা চায়, অপারেটরদের সংগঠন লোয়াব।

কয়েক সপ্তাহ ধরেই রাজধানীসহ সারাদেশে এলপি গ্যাসের সংকট। জ্বালানির অভাবে বাসাবাড়ির রান্নার চুলা তো বটেই, রাস্তার ধারের টং দোকান, রেস্তোঁরা চালানোও কঠিন হয়ে পড়েছে। কখনও কখনও এলপিজি পাওয়া গেলেও গুণতে হচ্ছে বাড়তি দাম। 

এলপিজির বেশিরভাগ দোকানেই পড়ে আছে খালি সিলিন্ডার। 

ক্রেতা ধরে রাখতে কেউ কেউ ঢাকার বাইরের পরিবেশকদের থেকে এলপিজি আনার চেষ্টা করছেন। দোকানিরা বলছেন, কোম্পানির ডিপোতে ৮–১০ দিন ধরে পড়ে আছে গাড়ি। এতে বাড়তি পরিবহন ভাড়াও চাপছে ভোক্তাদের কাঁধে।
 
বাজারের ৯৮ শতাংশই বেসরকারি খাতের নিয়ন্ত্রণে। 

লোয়াবের সিনিয়র সহসভাপতি হুমায়ুন রশীদ বলেন, ‘গত মাসে ১ লাখ ৪০ হাজার টনের বেশি আমদানি হয়েছে। শিল্প-পরিবহনেও বেড়েছে এলপিজি ব্যবহার। কিন্তু বেশিরভাগ অপারেটর আমদানি সক্ষমতা হারিয়েছে। এমন অবস্থায় ১০ শতাংশ মার্জিনে এলসি খোলার সুযোগ পেলে ভালো হয়।’

চলতি বছর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৭৫৪ টাকা।

কক্সবাজারের মহেশখালীতে ভাসমান দুইটি টার্মিনালের মধ্যে একটিতে আগামীকাল বুধবার (৪ নভেম্বর) থেকে টানা চার দিন সরবরাহ বন্ধ থাকবে। ফলে সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ...
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানিতে ১২ কেজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস–এলপিজি সিলিন্ডারের দাম ১৩৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৭৬ টাকা করার প্রস্তাব দেয় কারিগরি মূল্যায়ন কমিটি। তবে...
ধারাবাহিকভাবে কমতে থাকা দেশীয় গ্যাসের সরবরাহ বাড়াতে দেড়শ কূপ খনন কর্মসূচি অব্যাহত রেখেছে সরকার। পেট্রোবাংলা বলছে, এই কর্মসূচিতে ২০৩১ সাল নাগাদ আরও দেড়শ কোটি ঘনফুট গ্যাস মিলতে পারে। জ্বালানি...
এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানির আশ্বাসে এলপিজি ব্যবসায়ীরা দুদিন দোকান বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করেছেন। আজ বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে সংস্থাটির...
সীমান্ত হত্যা বন্ধসহ সীমান্ত অপরাধ প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা জোরদারে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আগামী চারদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মর্মে কোনো কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত ফটোকার্ডকে গুজব বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। আজ মঙ্গলবার বিকেলে পেট্রোবাংলার...
নানা বাধার পরও গার্মেন্টস পণ্যের রপ্তানি বাড়ছে। তবে প্রতিযোগী দেশগুলোর তুলনায় শ্রমিকদের ন্যূনতম মজুরিতে পিছিয়ে বাংলাদেশ। তারপরও ৩০ হাজার টাকা করার দাবি কতটা যৌক্তিক তা পর্যালোচনা করা উচিত বলে মনে...
দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকলেও, সেই সুযোগকে পুরোপুরি উৎপাদনশীল কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। অন্যদিকে কর্মসংস্থানের অভাবে ৮৪ শতাংশ মানুষ কাজ করে অপ্রাতিষ্ঠানিক খাতে, যার ৪৪ শতাংশ স্নাতক...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর