সড়কে ৪২টি বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে ঢালাই, দোটানায় চাঁদপুর বিদ্যুৎ ও সড়ক বিভাগ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার অংশে পাথর ঢালাই নির্মাণ কাজ চলছে চরম ঝুঁকি ও সমন্বয়হীনতার মধ্য দিয়ে। গুরুত্বপূর্ণ এই ব্যস্ত সড়কে রাস্তার মাঝখানে ও পিচ ঢালাইয়ের নির্ধারিত অংশে বৈদ্যুতিক খুঁটি রেখেই নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এর ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ী ও চালকেরা।

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পিএম

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার অংশে পাথর ঢালাই নির্মাণ কাজ চলছে চরম ঝুঁকি ও সমন্বয়হীনতার মধ্য দিয়ে। গুরুত্বপূর্ণ এই ব্যস্ত সড়কে রাস্তার মাঝখানে ও পিচ ঢালাইয়ের নির্ধারিত অংশে বৈদ্যুতিক খুঁটি রেখেই নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এর ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ী ও চালকেরা।

হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা বলেন, রাতের বেলা দূরপাল্লার যানবাহন চলাচলের সময় এসব খুঁটি চালকদের চোখে না পড়ার কারণে যেকোনো মুহূর্তে মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রকল্পের নকশা অনুযায়ী হাজীগঞ্জ বাজার ৩১টি ও বলাখাল বাজারে ১১টিসহ ৪২টি বৈদ্যুতিক খুঁটি নিরাপদ দূরত্বে স্থানান্তর করা জরুরি। খুঁটিগুলো অপসারণ না করেই তড়িঘড়ি করে সড়ক ঢালাইয়ের কাজ চালিয়ে দেওয়া হচ্ছে।

হাজীগঞ্জ সড়ক উপ-বিভাগ থেকে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার বরাবর পাঠানো এক জরুরি চিঠিতে নির্ধারিত সময়ের মধ্যে অবিলম্বে বৈদ্যুতিক খুঁটিগুলো নিরাপদ দূরত্বে স্থানান্তর করতে বলা হয়।

রাস্তায় বৈদ্যুতিক খুঁটি রাখলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কায় স্থানীয়রা। ছবি: ইনডিপেনডেন্টএ নিয়ে চাঁদপুর সড়ক বিভাগ নির্বাহী প্রকৌশল ভুঁইয়া রেদওয়ানুর রহমান বলেন, ‘এখানে বলা আছে স্পষ্টভাবে, আমাদের যদি সড়ক উন্নয়নের ক্ষেত্রে এটি আবার প্রয়োজন হয়, তাহলে তারা ৪৫ দিনের মধ্যে এটা নিজ দায়িত্বে সরায় নিতে বাধ্য হবেন এবং সেটা করার জন্য তাদেরকে আমি লাস্ট যে জেলা উন্নয়ন সমন্বয় মিটিংয় হয়, সে সময়ে এই ব্যাপারটা নিয়ে অবগত করেছি। সেই মিটিংয়ে জেলা প্রশাসক সিদ্ধান্ত নিয়েছেন এবং পরবর্তীতে সবকিছু শোনার পরে এবং বিদ্যুৎ অফিসকেই এটাকে সরিয়ে নিতে হবে এবং তাদের যদি অর্থসংকট থাকে, সে ব্যাপারে তিনি সুপারিশকৃত অর্থ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করবেন।’

এদিকে প্রথমে এর জবাবে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পক্ষ থেকে তাদের নিজস্ব কোনো বাজেট বরাদ্দ না থাকায় এই খুঁটি স্থানান্তরের কাজ সরাসরি করা সম্ভব নয়। খুঁটি স্থানান্তরের জন্য প্রাক্কলিত ব্যয় বাবদ মোট ২২ লাখ ৮৩ হাজার টাকা প্রয়োজন। পরে জেলা প্রশাসকের পরামর্শে অর্থের জন্য সোমবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলে জানান পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার গোবিন্দ আগারওয়ালা। 

গোবিন্দ আগারওয়ালা বলেন, ‘ওখানে রোডসের এক্সিয়েন মহোদয়; বিষয়টাকে অবগত করার পরে ডিসি স্যার আমাদেরকে বললেন–আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি চিঠি লেখেন এবং অনুলিপি আমাকে দেন একটা। আমরা কি করতে পারি দেখি চেষ্টা করি। সে অনুযায়ী আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি লিখছি এবং যোগাযোগ রাখছি কাজটা কীভাবে দ্রুতগতিতে করা যায় এবং সমস্যার সমাধান করা যায়।’

লক্ষ্মীপুরে রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনার তিন মাস পার হলেও খুনের কারণ এখনো ধোঁয়াশা রয়েছে। হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। গত ২৫ জুন এই নৃশংস হত্যার ঘটনা ঘটে। অভিযুক্ত...
সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর কক্সবাজার রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার চট্টগ্রামের পটিয়ায় কাভার্ড ভ্যানের সাথে দুর্ঘটনায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার লাইনচ্যুত হয় ট্রেনের একটি বগি।...
মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে রাতের বেলা থানায় হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার রাত ১০টার দিকে ওই শিক্ষার্থী হাজীগঞ্জ থানায় উপস্থিত হলে বিষয়টি নিয়ে...
রাঙামাটির কাপ্তাই হ্রদে প্রকৃতির এক ভয়ংকর ও বিস্ময়কর রূপ দেখা গেছে। সোমবার বিকালে কাপ্তাই হ্রদের বালুখালীর কিল্ল্যা মুড়ো ত্রিপুরা পাড়ার দিকে হঠাৎ করেই আকাশ থেকে হ্রদের পানির ওপর নেমে আসে একটি...
আসিয়ান কাপে বাংলাদেশের পরীক্ষা শুরু ২৫ সেপ্টেম্বর। প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। বাংলাদেশ তিনটি...
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি যানবাহনে আগুন দেওয় ও ককটেল ছোড়ার পেছেন বর্তমান বিরোধীদল আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার জাতীয়...
দু–একটা ককটেল ফুটিয়ে সরকারের কিছু করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। গতকাল সোমবার রাতে এই নিম্নচাপের ঘোষণা দেয় আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি শুরু হয়েছে। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর