বাধ‍্য হয়েই তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী

সরকারকে অনেকটা বাধ‍্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পিএম

সরকারকে অনেকটা বাধ‍্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম সর্বোচ্চ লিটারে বৃদ্ধি ২০ টাকা বাড়ানো হয়েছে। মধ‍্যপ্রাচ‍্য পরিস্থিতির কারণে সরকারকে অনেকটা বাধ‍্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সংকট প্রতিদিন নতুন মাত্রায় যুক্ত হচ্ছে। সরকারের সামনে দাম সমন্বয় করা ছাড়া বিকল্প ছিল না।

প্রতিমন্ত্রী বলেন, ভতুর্কি দিয়ে ২২ হাজার কোটি টাকার বেশি লোকসান দিয়েছে বিপিসি।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আন্তজার্তিক বাজার-দর অনুযায়ী ২০৫ টাকা ডিজেলের দাম পড়ে। কিন্তু সরকার দাম বাড়ানোর পরও এখনো ৭০ টাকা ভতুর্কি দিতে হবে। এই ভতুর্কি চলমান থাকলে চলমান যে সহায়তা বা ভাতা কার্যক্রম চালানো কঠিন হতো।’

তিনি আরও বলেন, ‘পাশের দেশের তুলনায় জ্বালানি তেলের দাম সবচেয়ে কম ছিল। পাচার হওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এর অভিঘাত যত কম করা যায় সেই চেষ্টা সরকার করবে। বাসে ভাড়া যেনো যৌক্তিকভাবে বাড়ে, সেটি মনিটরিং করা হবে। যোগাযোগে ও নৌপরিবহন মন্ত্রনালয়কে ভাড়া সমন্বয়ের নির্দেশ আছে। বাজার অস্থিতিশীলতা কাটলে দাম সমন্বয় করা হবে।’

ভর্তুকির চাপ কমাতে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম। আজ সোমবার দুপুরে তিনি এ কথা জানান।
দেশের বাজারে এক লাফে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে জ্বালানি বিভাগ। গতকাল রোববার এই দাম বৃদ্ধি করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
রাজধানী ঢাকার কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। পাশাপাশি বেড়েছে প্রায় সব ধরনের সবজির দামও। সয়াবিন তেলের বাজারও অস্থির। 
শিল্পে ব্যবহৃত সৌরবিদ্যুৎ বা সোলারের প্রায় সব ধরনের যন্ত্রপাতি আগামী ৬ মাস এক শতাংশ শুল্কে আমদানি করা যাবে। নবায়নযোগ্য জ্বালানি খাতকে উৎসাহিত করতে এ সুবিধা দিয়েছে সরকার। 
দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় বিতর্কিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে চার দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। একই সঙ্গে তার প্রথম স্ত্রীকে নেওয়া হয়েছে এক দিনের...
কিশোরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা শহরের পুরাতন থানা এলাকায় আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় এই দুর্ঘটনা ঘটে।
বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধ ও রাস্তায় বৃষ্টির পানি আটকানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অস্ত্রের আঘাতে শেখ আহাদ আহামেদ ইতু (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এছাড়া নিহতের...
ন্যাম ভবন থেকে বহিষ্কৃত জামায়াত নেতা ও সাতক্ষীরার সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় নজরুল এবং তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর