আগুন–ককটেল ছোড়ার পেছনে বিরোধীদল কি না, প্রশ্ন রিজভীর 

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পিএম

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি যানবাহনে আগুন দেওয় ও ককটেল ছোড়ার পেছেন বর্তমান বিরোধীদল আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন তোলেন।

রুহুল কবির রিজভী বলেন, ঢাকাসহ সারা দেশে বাস–ট্রেনে আগুন ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ শুধু কি পতিত আওয়ামী লীগ করছে না বর্তমান বিরোধীদলও এর সঙ্গে আছে?

বৈশ্বিক জ্বালানি সংকটের এ সময়ে সাড়ে চার শ গাড়ির বহর নিয়ে জামায়াতে ইসলামীর লংমার্চকে জনগণের মনে ধোঁয়াশা তৈরির কর্মসূচি বলে মন্তব্য করেন তিনি। এমন কর্মসূচি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী রাজনীতির পুনরাবৃত্তি কি না এমন প্রশ্নও করেন তিনি।  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা ও স্টেশনে ভাংচুরের নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যারা ভাঙচুর ও বিশৃঙ্খলা করছে তাদের বিরুদ্ধে লংমার্চ করুন।

তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে এর দাম সমন্বয় করা হয়েছে, তারপরও লিটার প্রতি ডিজেলে ৭০ টাকা ভর্তুকি দিতে হবে সরকারকে। আর্থিক খাতে লুটপাট না করে সরকার গোছানোর চেষ্টা করছে। যার ফলে ব্যাংকিং ও আর্থিক খাত কিছুটা হলেও পায়ে মাটি পাচ্ছে।  

রুহুল কবির রিজভী বলেন, এরপরও একটা দল সমালোচনায় ব্যস্ত, জনগণের সাথে প্রতারণা করার কারণে চূড়ান্ত পর্যায়ের আস্থা হারিয়েছে দলটি।  

একদল লংমার্চে গিয়ে বলে ডিসেম্বরে ধাক্কা মেরে সরকার ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার অন্য রাষ্ট্রে বসে ডিসেম্বরে ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া যায় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট...
অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি সরকারকে একসঙ্গে দুটি বিরোধীদলের অপতৎপরতা সামলিয়ে দেশ চালাতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। আজ রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে...
ঠাকুরগাঁও–১ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের...
গাজীপুরের জয়দেবপুরে রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
আসিয়ান কাপে বাংলাদেশের পরীক্ষা শুরু ২৫ সেপ্টেম্বর। প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। বাংলাদেশ তিনটি...
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার অংশে পাথর ঢালাই নির্মাণ কাজ চলছে চরম ঝুঁকি ও সমন্বয়হীনতার মধ্য দিয়ে। গুরুত্বপূর্ণ এই ব্যস্ত সড়কে রাস্তার মাঝখানে ও পিচ ঢালাইয়ের নির্ধারিত অংশে...
দু–একটা ককটেল ফুটিয়ে সরকারের কিছু করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর