১৪ বছরেও শেষ হয়নি রামু বৌদ্ধমন্দিরে হামলার বিচার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

১৪ বছরেও শেষ হয়নি কক্সবাজারের রামু বৌদ্ধমন্দিরে হামলার বিচার। সময়ের সঙ্গে হামলার ক্ষত অনেকটা শুকিয়ে গেলেও বিচারের অপেক্ষা শেষ হচ্ছে না স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের। মামলার দীর্ঘসূত্রতা, সাক্ষীদের অনাগ্রহ আর পুনঃতদন্তের দাবিতে শেষ হচ্ছে না রামু হামলার বিচার।
  
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে রামুর শত বছরের প্রাচীন বৌদ্ধবিহার ও বসতিতে হামলা চালায় দুর্বৃত্ত্বরা। আগুন দেয়া হয় রামু কেন্দ্রীয় সীমা বিহারসহ আঠারোটি বৌদ্ধবিহার ও বেশ কিছু বসতঘরে, ধ্বংস হয় ঐতিহাসিক ধর্মীয় নিদর্শন।

স্থানীয় বৌদ্ধ তরুণ উত্তম বড়ুয়ার বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে ফেসবুকে একটি পোস্ট কেন্দ্র করে রামুতে এই হামলা ও ধ্বংসযজ্ঞ ঘটে, বলছে পুলিশের তদন্ত।

হামলার ১৪ বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি সেই ঘটনার বিচার। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলালেও বিচার নিয়ে বৌদ্ধপল্লীর বাসিন্দাদের হতাশা কাটেনি।
   
কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, ‘দ্রুত এই মামলার বিচার শেষ করা জরুরি।’

এ বিষয়ে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল জানান, হামলার পর রাজনৈতিক উদ্দেশ্যে অনেককে হয়রানি করা হয়েছিল। তাই মামলাটির পুনঃতদন্ত প্রয়োজন। 

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ইউনুছ বলেন, ‘সাক্ষীদের অনাগ্রহের কারণেই মামলার বিচারে বিলম্ব হচ্ছে। দ্রুত সাক্ষ্যগ্রহণ শেষ করে মামলাটির নিষ্পত্তি করতে হবে।’

রামু বৌদ্ধমন্দিরে হামলার পর সম্প্রীতি ও সহাবস্থানের প্রত্যাশা করেছিলেন স্থানীয় বৌদ্ধরা। কিন্তু এক যুগ পেরিয়ে গেলেও বিচার শেষ না হওয়ায় সেই প্রত্যাশায় ভাটা পড়েছে। এখন তাদের একটাই প্রশ্ন আর কত অপেক্ষার পর মিলবে কাঙ্ক্ষিত বিচার?

রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের...
কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দৃষ্টান্তমূলক জবাবদিহিসহ দলের আত্মশুদ্ধি অভিযানের আহ্বান...
রাড্ডা ক্লিনিকে সরকারের পৃষ্ঠপোষকতায় হামলার অভিযোগ করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে জড়িতদের রাজনৈতিক পরিচয় না দেখে সুষ্ঠু তদন্তের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। হামলা-ভাঙচুরের ঘটনায়...
মশাবাহিত রোগ ডেঙ্গুতে দেশে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২৩৯ জনে। একদিনে হাসপাতালে  নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৯৪২ জন। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘নেতৃত্ব শুধু প্রশিক্ষণের বিষয় নয়; নেতৃত্বের মূল দায়িত্ব হলো দেশ ও মানুষের প্রতি ভালোবাসা এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব...
এক মাস পেরিয়ে গেলেও রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চারজন হত্যার রহস্য উদঘাটন হয়নি। দুই আসামির ১৬৪ ধারায় জবানবন্দি, ফরেনসিক আলামত ও বৈজ্ঞানিক পরীক্ষার তথ্য যাচাই করছে...
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৈঠক করেছেন। মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ...
লোডিং...

এলাকার খবর