চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনি সংকেত: টিআইবি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম

দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দৃষ্টান্তমূলক জবাবদিহিসহ দলের আত্মশুদ্ধি অভিযানের আহ্বান জানিয়েছে সংস্থাটি। 

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় টিআইবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ভরযোগ্য গণমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একজন সদস্যের পৃষ্ঠপোষকতায় রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে পুলিশের উপস্থিতিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নির্লজ্জ সহিংস লুটপাট, ভাঙচুর ও জবরদখল; কিশোরগঞ্জের জলমহাল দখল নিয়ে স্থানীয় বিএনপির অন্তর্দ্বন্দ্ব ও সংঘর্ষে অর্ধশতাধিক আহত হওয়াসহ কন্টেন্ট ক্রিয়েটরের কার্যালয় ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে টিআইবি।

একই সঙ্গে ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অশনি সংকেত উল্লেখ করে জড়িতদের দৃষ্টান্তমূলক জবাবদিহিসহ সারা দেশে দলের আত্মশুদ্ধি অভিযানের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

রাড্ডা এমসিএইচ-এ লুটপাট, ভাঙচুর ও জবরদখল সরকার ও ক্ষমতাসীন দলের জন্য বিব্রতকর দৃষ্টান্ত উল্লেখ করে এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন ‘জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একজন সদস্যের পৃষ্ঠপোষকতায় পুলিশের উপস্থিতিতে শত শত মানুষের সামনে অর্ধশত বছর ধরে গরিব অসহায় মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি দাতব্যপ্রতিষ্ঠান ধ্বংস করে ক্ষমতাসীন দল কোন ধরনের দৃষ্টান্ত স্থাপন করছে?

রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্বপরায়ন চোরতন্ত্রের পতনের প্রেক্ষাপটে ঐতিহাসিক নির্বাচনের জনরায়ে ক্ষমতায় অধিষ্ঠিত দলের নেতাকর্মীদের এ জাতীয় কর্মকাণ্ড দেশবাসীর কাছে কী বার্তা দিচ্ছে? সাধারণ জনগণের মানসপটে বিগত সময়ের কর্তৃত্ববাদী সরকারের স্বেচ্ছাচারী আচরণ এখনো সতেজ। এ রকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিএনপির নীতি-নির্ধারকরা দলীয় নেতাকর্মীদের উল্লেখযোগ্য অংশের চলমান দখলবাজি ও চাঁদাবাজির পরিণতি ভেবে দেখছেন কী!’

ইফতেখারুজ্জামান বলেন, ‘কর্তৃত্ববাদী চোরতন্ত্রের পতনের পর বিজয়ের দাবিদার হিসেবে আগস্ট ২০২৪ থেকেই বিএনপি নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে সারা দেশে দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ব্যাপক অভিযোগ ওঠে। রাজনৈতিক পটপরিবর্তনে তৃণমূলসহ বিভিন্ন পর্যায়ের দলটির অনেক নেতাকর্মী বেপরোয়া আচরণ শুরু করেন, যা গণমাধ্যম, পর্যবেক্ষক ও রাজনৈতিক মহলে উদ্বেগের সঙ্গে আলোচিত হচ্ছে।’

আওয়ামী সরকারের পতনের পরপরই ঢাকার সায়দাবাদ, মহাখালী ও গাবতলীর মতো, চট্টগ্রাম, সিলেট ও খুলনাসহ দেশের প্রধান প্রধান বাস টার্মিনাল, ফুটপাত, বাজার, জলমহাল, বালুমহাল, হাটবাজার, ক্যাবল সংযোগ ও ইন্টারনেট, বর্জ্য সংগ্রহ সংক্রান্ত ব‍্যবসা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অনুরূপ চাঁদাবাজি ও দখলবাজির হাতবদলকে বিএনপির নেতাকর্মীদের একাংশ মহোৎসবে পরিণত করেছেন, যোগ করেন তিনি। 

রাড্ডা ক্লিনিকে সরকারের পৃষ্ঠপোষকতায় হামলার অভিযোগ করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে জড়িতদের রাজনৈতিক পরিচয় না দেখে সুষ্ঠু তদন্তের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। হামলা-ভাঙচুরের ঘটনায়...
দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার আবারো সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ ধানমন্ডির শিক্ষার্থীরা। এতে আহত হয়েছেন আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি...
হবিগঞ্জের বাহুবলে সিএনজি ও টমটম স্ট্যান্ড দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়কে এ সংঘর্ষ হয়। 
মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২২৫ জনে। হাসপাতালে রেকর্ড নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। রোববার...
রাজধানীর ভাষানটেক থানা যুবলীগের সহসভাপতি শাহ আলম অনিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার পাঁচ ইউনিয়নে নারী ও শিশুসহ অন্তত ৩৫ জন অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। এদিকে, গত ৯ মাসে মেহেরপুরের বিভিন্ন উপজেলায়...
কৃষকরা দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ এবং তারাই দেশ গড়ার যোদ্ধা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষকদের সম্মান জানাতে ও অনুপ্রাণিত করতে কৃষিক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অসামান্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর