গান্ধীজয়ন্তী উপলক্ষে পতেঙ্গা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পিএম

মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ভারতীয় সহকারী হাইকমিশন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সহকারী হাইকমিশনার, কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সিডার ইন্টারন্যাশনাল স্কুলের প্রায় ১০০ শিক্ষার্থী।

ভারতের দেশব্যাপী ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানের অংশ হিসেবে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। ‘স্বচ্ছতায় অংশগ্রহণ, স্বচ্ছ ভারত, বিকশিত ভারত’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে পতেঙ্গা সৈকতের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করেন অংশগ্রহণকারীরা। পরে এসব বর্জ্য নির্ধারিত স্থানে জমা দেওয়া হয়।

পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ‘স্বচ্ছতা হি সেবা’ প্রচারণার টি-শার্ট দেওয়া হয়।

কর্মসূচিতে সহযোগিতা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ।

গান্ধীজয়ন্তী উপলক্ষে ভারতীয় হাইকমিশন এবং খুলনা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর সহকারী হাইকমিশনগুলো ‘সেবা পখওয়াড়া ২০২৬’-এর আওতায় বিভিন্ন কার্যক্রম পালন করছে। এর অংশ হিসেবে পতেঙ্গা সৈকতের পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করা হয়।

শরৎ এলেই নীল আকাশ, সাদা মেঘ আর কাশফুলে সেজে ওঠে প্রকৃতি। নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ক্যাম্পাস এলাকাও এখন ভরে উঠেছে কাশফুলের শুভ্রতায়। শরতের এই মনোমুগ্ধকর সৌন্দর্য টানছে প্রকৃতিপ্রেমীদের।...
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের সোনাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী ও এক যাত্রীকে আটক করেছেন ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা। শুক্রবার জাতীয় রাজস্ব...
বৈরি আবহাওয়ায় এবার বগুড়ায় আগাম শীতের সবজির উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধস নেমেছে মূলা, ফুলকপি ও ধনেপাতার মতো ফসলের ফলনে। চাষাবাদের এলাকা বৃদ্ধি ও উৎপাদন খরচ কমার পরেও লোকসানের মুখে চাষিরা।...
গাজীপুর সাফারি পার্কের আলোচিত দুটি লেপার্ডের জন্য আধা প্রাকৃতিক গারদ নির্মাণ করা হবে। এছাড়া জব্দ করা ভাল্লুকের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির কাজও শুরু হচ্ছে এ বছর। 
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে দলটি। আজ শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের...
ভূরাজনৈতিক চাপ ও পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেই চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে ইরান। অর্থনীতি, প্রযুক্তি ও নিরাপত্তায় বাড়ছে পারস্পরিক সহযোগিতা। এতে পশ্চিমা নির্ভরতার বাইরে নতুন অংশীদারত্ব...
লোডিং...

এলাকার খবর