এখনো অবরুদ্ধ চুয়েটের নবনিযুক্ত উপাচার্য, সঙ্গে থাকা কয়েকজন অসুস্থ 

এখনো নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. শেখ শরীফুল আলম। গতকাল সোমবার থেকে টানা অবরুদ্ধ থাকায় তার সঙ্গে থাকা বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেছেন অবরুদ্ধ উপাচার্য। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে তিনি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক ডেকে অসুস্থদের চিকিৎসা প্রদান শেষে এ তথ্য জানান।

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪২ এএম

এখনো নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. শেখ শরীফুল আলম। গতকাল সোমবার থেকে টানা অবরুদ্ধ থাকায় তার সঙ্গে থাকা বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেছেন অবরুদ্ধ উপাচার্য। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে তিনি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক ডেকে অসুস্থদের চিকিৎসা প্রদান শেষে এ তথ্য জানান।

আজ মঙ্গলবার সকালেও উপাচার্যের কার্যালয় অবরুদ্ধ অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা বাইরে অবস্থান নিয়েছে। এ ছাড়া গতকাল রাতভর বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

অবরুদ্ধ উপাচার্য বলেন, সকাল থেকে অবরুদ্ধ অবস্থায় থেকে তাঁর সঙ্গীরা অসুস্থ হয়ে পড়েছেন। বিদ্যুত-পানি বন্ধ থাকায় এক বিপর্যয়ের মুখে পড়েছি। বার বার শিক্ষার্থীদের সাথে আলোচনার কথা জানালেও শিক্ষার্থীরা তাতে কর্ণপাত করছেন না। 

এছাড়া সোমবার দুপুরে হাটহাজারী এলাকায় চুয়েট শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলার ঘটনায় উপাচার্যকে জড়িয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, সেসব সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

উপাচার্য ড. শেখ শরীফুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আমি কোনো বক্তব্য এখনো পাইনি। আমার কাছে যদি তারা কোনো প্রস্তাব করে তাহলে তখন আমি সেটি বিবেচনা করব। শুরুতে এসেই আমি বলেছি, আমি তাদের সাথে আলোচনা করব।’

হামলার বিষয়ে নবনিযুক্ত উপাচার্য বলেন, ‘একটি বিষয় আমি পরিষ্কার বলতে চাই, সারাদিন আমি এই বন্ধ রুমে আটকে আছি। এ ছাড়া কোথায় মারামারির ঘটনা ঘটেছে, সেটির সাথেও ভিসিকে জড়ানো হচ্ছে। এটি একিবারেই আমি জানি না। এটি সম্পূর্ণ একটি মিথ্যা কথা। আমি তীব্র ঘৃণা ভরে এটি প্রত্যাখান করি। আমার ২৫ বছরের শিক্ষক জীবনে আমি কখনোই এ ধরনের ন্যাক্কারজন কাজের সাথে জড়িত ছিলাম না।’  

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টায় দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা হরিপুর মসজিদের কাছে এই ঘটনা ঘটে।
নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির সাবেক স্ত্রী তানিয়া (৪০) ও শাশুড়ি করফুলের নেছাকে (৫৮) আটক করেছে পুলিশ।
লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কে গাছের গুড়ি ফেলে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ...
আন্দোলন-বিক্ষোভের মাঝেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল আলম। আজ সোমবার সকাল ৯টার দিকে উপাচার্য ভবনের তালা ভেঙে ভেতরে...
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে ফের আটক করল দিল্লি পুলিশ। আজ মঙ্গলবার তাদের আটক করা হয় বলে আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণের এক প্রতিবেদেন বলা হয়েছে।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫১টি মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা–নামার মধ্যে এবার সৌদি আরব ও রাশিয়া ইস্যুতে নতুন দাম নির্ধারণ হয়েছে। 
সারি সারি বেড ফাঁকা পড়ে আছে। আধুনিক অপারেশন থিয়েটার ও চিকিৎসা সরঞ্জাম কাজে লাগছে না। গুরুতর অসুস্থ শিশু হাসপাতালে ভর্তি হয়েও রাতে থাকতে পারে না। এমন চিত্র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর