ভারতে ককরোচ পার্টির দুই শীর্ষ নেতা আবারও আটক

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১১:০১ এএম

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে ফের আটক করল দিল্লি পুলিশ। আজ মঙ্গলবার তাদের আটক করা হয় বলে আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণের এক প্রতিবেদেন বলা হয়েছে।

সকালে গেট টপকে বন্ধ যন্তর মন্তরের ভেতরে ঢুকে পড়েন তাঁরা। ভেতরে ঢুকে জাতীয় পতাকা মেলে ধরেন। তাঁদের সঙ্গে ছিলেন কয়েকজন সিজেপি সমর্থকও। আশুতোষ এবং সৌরভের পাশাপাশি তাদেরও আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, আইনভঙ্গ করার অভিযোগে সিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে।

প্রাথমিকভাবে জানা গেছে, দিল্লিতে যেখানে নীতীশ কুমারের দল জেডিইউ-এর কার্যালয় আছে, সেই দিকের গেট টপকে যন্তর মন্তরে ঢোকেন সিজেপি নেতারা। সৌরভ, আশুতোষদের সঙ্গে আটক করা হয় সিজেপি নেতা অজিঙ্ক শিন্দেকেও।

সোমবারই যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এই নির্দেশিকা দিয়েছে ওই মন্ত্রণালয়ের অধীনে থাকা দিল্লি পুলিশ। যন্তর মন্তরের বদলে রাজধানীর তিনটি জায়গা নির্ধারণ করা হয়েছে— রামলীলা ময়দান, বুরারি মাঠ, পূর্ব দিল্লির সিবিডি। এবার থেকে ওই তিন জায়গায় কর্মসূচি পালন করা যাবে।

সোমবারই শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির জন্য অনুমতি চেয়ে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় যান সৌরভ, আশুতোষেরা। পুলিশের পক্ষে অনুমতি না দেওয়া হলে ফের বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়ার কথা জানিয়েছেন সিজেপি নেতৃত্ব।

যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ হওয়ার পরই সোমবার ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দিপকে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “যন্তর মন্তরে আর প্রতিবাদ করতে দেবে না ওরা। এটা এখন আর প্রতিবাদস্থল নয়। ভিতু একনায়কের কারণে তা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। এখন পুরো দেশ যন্তর মন্তর হবে।’’ 

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর (ভোটার তালিকায় সংশোধন) প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ দেশটির একাধিক শহর। সেই আন্দোলনের পেছনে...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে স্বৈরতন্ত্র চালু করেছেন বলে অভিযোগ করেছেন দেশটির জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। আজ রোববার এক ভিডিওবার্তায় তিনি এ অভিযোগ করেন।
ভারতের নয়াদিল্লির রাস্তায় থাকা সব ব্যারিকেড সরাতে হবে। বন্ধ করা যাবে না ইন্টারনেট পরিষেবা। রেল এবং মেট্রো পরিষেবা স্বাভাবিক করতে হবে। পুলিশের নিরাপত্তা নিয়ে হওয়া আবেদনে এমনই নির্দেশ দিল দেশটির...
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। আজ রোববার আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে এক প্রতিবেদেন এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টায় দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা হরিপুর মসজিদের কাছে এই ঘটনা ঘটে।
এখনো নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. শেখ শরীফুল আলম। গতকাল সোমবার থেকে টানা অবরুদ্ধ থাকায় তার সঙ্গে থাকা বেশ কয়েকজন অসুস্থ হয়ে...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫১টি মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা–নামার মধ্যে এবার সৌদি আরব ও রাশিয়া ইস্যুতে নতুন দাম নির্ধারণ হয়েছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর