অপ্রতিম হত্যা মামলায় ৪ জনের নামে অভিযুক্ত দাখিল

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১১:০০ এএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গত ২০ অক্টোবর অভিযোগপত্র দাখিল করা হয় বলে বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মোবাইল ফোন ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতীমকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুল ইসলাম তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ ও কামরুল হাসানকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে। এছাড়া পরিকল্পনায় জড়িত ছিল সিয়াম।

পুলিশের তদন্তে বলা হয়েছে, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে অপ্রতিমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা এলাকার পাহাড়ঘেরা নির্জন বনে যায় তুহিন। সেখানে অপ্রতিমের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। এ নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে তুহিন প্রথমে এবং পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে অপ্রতিমের মৃত্যু হয় বলে তদন্তে উঠে এসেছে।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার সঙ্গে থাকা তুহিনকে শনাক্ত করা হয়। পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহাদ ও কামরুলকে আটক করা হয়। তুহিনের বাসায় অভিযান চালিয়ে অপ্রতিমের ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অপ্রতিমের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার মোবাইল ফোন নিয়ে তুহিন, ফাহাদ ও কামরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিহত অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার মোবাইল ফোন ব্যবসার সঙ্গে জড়িত।

মামলার বাদী অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘গতকাল রাত সাড়ে ১২টার দিকে তদন্তকারী কর্মকর্তা কল করে জানান, আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন। ছেলেকে ঘিরেই বাঁচার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন খুনিরা কেড়ে নিয়েছে। খুনিদের দ্রুত বিচার চাই। আদালতে দ্রুত সময়ের মধ্যে খুনিদের সর্বোচ্চ সাজা হবে সেই আশা করছি। বয়সের ফাঁরাকে যেন আসামিরা বেরিয়ে যেতে না পারে।’

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন জিন্নাপাড়া এলাকায় খুশি (২৫) নামে এক নারীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর জিন্নাপাড়া বউবাজারের সাত নম্বর গলিতে এ...
সাজেকের পরিস্থিতি এখন স্বাভাবিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার আবদুর রকিব। বৃহস্পতিবার বেলা আড়াইটায় রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে...
কক্সবাজারের হিমছড়িতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের মরদেহ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। এখনও নিখোঁজ এক পর্যটক।
নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে শাহিন মিয়া (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। বুধবার বিকেলে আমীরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা হয়। 
পাঁচ বছরেরও বেশি সময় পর ছেলে কিম অ্যারিসের সঙ্গে ফোনে কথা বলেছেন মিয়ানমারের কারাবন্দি সাবেক নেত্রী অং সান সুচি। বৃহস্পতিবার এ তথ্য জানান তার ছেলে। মিয়ানমারের সামরিক-সমর্থিত প্রেসিডেন্টের মুখপাত্র...
রাওয়ালপিন্ডিতে গতকাল বৃহস্পতিবার রীতিমতো ইতিহাস লিখেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ৪৩০ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলেছে লঙ্কানরা। তাতে ভেঙে গেছে ওয়ানডে...
সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোহাম্মদ শাহেদ আহমেদের মরদেহ দেশে পৌঁছেছে। এ নিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত ১১ জন প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার ৬৩ শতাংশ আসামিই পলাতক। এদের অনেকে দেশে থাকলেও রয়েছে ধরাছোয়ার বাইরে। আর ইন্টারপোলের মাধ্যমে বিদেশে পলাতকদেরও গ্রেপ্তার করা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর