গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ 

গাজীপুরের বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীদের। 

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০১:৩২ পিএম

গাজীপুরের বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীদের। 

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করেন শ্রমিকেরা।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে বেতন বাড়ানোর দাবিতে কারখানার সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন অ্যাসেনশিয়াল ক্লোথিং লিমিটেডের নামের একটি কারখানার শ্রমিকেরা। পরে তারা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন। এ সময় আন্দোলনরত শ্রমিকেরা আশপাশের বিভিন্ন কারখানায় ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন এবং কয়েকটি কারখানার গেটে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় কয়েকটি কারখানা কর্তৃপক্ষ তাদের কারখানা ছুটি ঘোষণা করে। পরবর্তীতে আন্দোলনরত শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিলে ওই সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।  

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, সকাল ১১টা থেকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তারা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় ৭ বছরের শিশুকে নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষককে মারধর ও ভাঙচুরের ঘটনার পর নিরাপত্তাহীনতার কথা জানিয়ে গাজীপুরের বাসা ছেড়েছেন আলোচিত বডি বিল্ডার শাহজালাল রুমি।...
গাজীপুরের টঙ্গীতে এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় শিক্ষক মো. মোসলেহ উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় আলোচিত মাদ্রাসায় ৭ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। এ ছাড়া ভুক্তভোগী শিশুটি আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন টঙ্গী...
খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত সংগঠন ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ডাকা আধা বেলার সড়ক অবরোধ শেষ হয়েছে। শনিবার দুপুর ১২টার পর খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে যান চলাচল শুরু হয়।
সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। 
জাল সনদ ব্যবহার করে ৩৮তম বিসিএসে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত দুই ব্যক্তির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ বার কাউন্সিলের দেয়া গণ বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার জাপানের স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী এ পরিদর্শন কর্মসূচিতে অংশ নেন।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর