এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডে পাস ৫২ দশমিক ০৭ শতাংশ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পিএম

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাসের হার কমেছে শূন্য দশমিক ৫০ শতাংশ পয়েন্ট। আর জিপিএ-৫ কমেছে ৩ হাজার ১৬৮ জন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, ফলাফলে ছেলেদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ। আর মেয়েদের পাসের হার ৫৩ দশমিক ৮৯ শতাংশ।

জেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে কম পাসের হার খাগড়াছড়িতে, ২৯ দশমিক ৮৫ শতাংশ। রাঙামাটিতে ৩৩ দশমিক ২৪ এবং বান্দরবানে ৪১ দশমিক ৪২ শতাংশ। অন্যদিকে, চট্টগ্রাম মহানগরীতে পাসের হার ৬৬ দশমিক ২০ শতাংশ।

এবার তিনটি কলেজে কোনো শিক্ষার্থী পাস করেনি। শতভাগ পাস করেছে ছয়টি কলেজের শিক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার ১১৪টি কেন্দ্রে ২৮০টি কলেজের ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার কমে দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশে। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা...
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা-মেঘনা নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে আইন অমান্য করে ইলিশ শিকারের দায়ে চাঁদপুরে ৬৪৬ জেলেকে আটক করেছে জেলা ও উপজেলা টাস্ক ফোর্স এবং নৌ পুলিশ। এর মধ্যে...
ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আগুন জ্বালানো, ধূমপান, দেশলাই বা লাইটার ব্যবহারসহ অগ্নিসংযোগের ঝুঁকি তৈরি করতে পারে এমন সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে নিরাপদ...
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী আবু ইউসুফ জীবন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত মঙ্গলবার রাতে হামলার শিকার হওয়ার পর আজ...
দীর্ঘ পাঁচ বছর কারাভোগ শেষে ভারতের পুনে রাজ্য থেকে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি নারী। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্টে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের...
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষকে শান্তিতে রাখতে হলে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজদের তাড়াতে হবে। আইনশৃঙ্খলা অবনতিকারীদের দমন করাসহ জনগণের দাবি আদায় আজ রাজপথে নেমেছি।...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীর মঠবী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আবদুল মালেক (৫০) নামের স্থানীয় এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীর মঠবী...
ইতালিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক-শিক্ষার্থীসহ লাখো মানুষ তীব্র বিক্ষোভ করেছে। শ্রমিক সংগঠনগুলোর ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটের অংশ হিসেবে শুক্রবার দেশটির অন্তত ৪০টি শহরে বিক্ষোভ...
লোডিং...

এলাকার খবর