যেভাবে দেখা যাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৫ পিএম

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার। বেলা ১১টায় ফল প্রকাশ অনুষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

ফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশ করা হবে।

শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত ওয়েবসাইট  (https://eduboardresults.gov.bd, https://educationboardresults.gov.bd)  থেকে এবং ১৬১৪০ নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

 

এসএমএসে যেভাবে ফল

যেকোনো মোবাইল নম্বর থেকে এসএমএস পাঠিয়ে ফলাফল দেখা যাবে। এ জন্য HSC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের তিন অক্ষরের নাম, স্পেস দিয়ে রোল নম্বর এবং আবার স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখতে হবে। এরপর ১৬১৪০ নম্বরে এসএমস পাঠাতে হবে।

যেমন- HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

গত ২ জুলাই সারা দেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করে পরে তা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এ বছর ১১টি বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। এবার ছাত্রদের চেয়ে ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯ বোর্ডে মোট পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন অংশ নেন।

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশের স্থান পরিবর্তন করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর শনিবার সকাল ১১টায় ফল প্রকাশ অনুষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এসএসসি-এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। সরকারের এমন সিদ্ধান্তকে যুগোপযোগী ও ঐতিহাসিক উল্লেখ করে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাবিদরা। তবে...
এসএসসি, এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী সর্বোচ্চ দুইটি বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবারও পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
‘স্টার ট্রেক’-এর ক্যাপ্টেন পিকার্ড আর ‘এক্স-মেন’-এর প্রফেসর এক্স—দুই ভিন্ন চরিত্রে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন স্যার প্যাট্রিক স্টুয়ার্ট। মঞ্চ থেকে হলিউড, দীর্ঘ ছয় দশকের অভিনয়জীবনে নিজের...
প্রথম ইনিংসে ২৭২ রান করার পর উইন্ডিজকে ২৪৫ রানে আটকে দিলেও দ্বিতীয় ইনিংসে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে বাংলাদেশ। এর মধ্যেই আরো একটা দুঃসংবাদ পেয়েছে ফিল সিমন্সের দল। মাথায় আঘাত পেয়ে মিরপুর...
জাপানের জনপ্রিয় গোয়েন্দা থ্রিলার সিরিজ ‘ভিভান্ত’-এর দ্বিতীয় সিজন ঘিরে বিতর্ক তৈরি হয়েছে চীনে। সিরিজটির গল্পে চীনা গোয়েন্দা সংস্থার উপস্থাপন এবং জাপানের সামরিক ইতিহাসের চিত্রায়ণ নিয়ে...
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদী-সাগরে মাছ ধরায় ব্যস্ত জেলেরা। মাছ নিয়ে জেলেরা ঘাটে পৌঁছানোর পর ভোর থেকে ক্রেতা-বিক্রেতার হাঁক-ডাকে জমজমাট মাছ-ঘাট। তবে প্রত্যাশার তুলনায় জালে মাছ ওঠার পরিমান কম, বলছেন...
লোডিং...

এলাকার খবর