ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫০৭ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ রোগী।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৪৪ জন, ময়মনসিংহে ৫৭, চট্টগ্রামে ২৯৭, খুলনায় ২৬৭, রাজশাহীতে ১২৩, রংপুরে ৩৮ জন, বরিশালে ৩০৮ এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।
চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন।
এদের মধ্যে ১ লাখ ৫৯ হাজার ৫২৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৬০৯ জন।


