চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে বিদেশি অস্ত্রসহ আটক ২

চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই যাত্রীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১২:২৮ পিএম

চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই যাত্রীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।

গতকাল শনিবার সন্ধ্যায় জোরারগঞ্জ থানার ১ নম্বর করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাসটি খাগড়াছড়ি থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আটক ব্যক্তিরা হলেন–সালাহউদ্দিন আকবর ও ইবনে জাহিদ।

আজ রোববার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিত খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা শান্তি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। একপর্যায়ে সন্দেহভাজন বাসটি সেখানে পৌঁছালে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী সালাহউদ্দিন আকবর ও ইবনে জাহিদের কাছ থেকে ৭.৬২ মি.মি. একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।

পরে বিধি মোতাবেক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে তাদের আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। 

 

লালমনিরহাট সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ট্রাক, মোটরসাইকেল ও গরু বহনকারী নছিমন খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি গরুও মারা গেছে।
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। প্রায় পাঁচ মাসের জমা হওয়া এসব টাকার পাশাপাশি পাওয়া গেছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, রুপা ও...
কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালির বাজার ও হাতিগারা এলাকায় দুটি বেকারিতে তৈরি খাদ্যপণ্যে কাপড় ও সিঁদুরের রং ব্যবহারের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অপরাধে প্রতিষ্ঠান দুটিকে...
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের একদিন পর মো. সাম্মত আলী (৭০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ থাকার পর আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার চক ঢাকিরকান্দা গ্রাম থেকে...
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
গুঞ্জন উড়িয়ে দেওয়ার পাশাপাশি সাবেক খেলোয়াড়দের জন্য বড় সুখবর দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন, ২০০ সাবেক খেলোয়াড়কে মাসিক ভাতা দেওয়া হবে। সেই কার্যক্রম শুরু হবে আগামী জানুয়ারি থেকে। এছাড়া আরও ৩৭৩...
প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধন করেছেন। ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে আজ রোববার সকাল ১১টা ৬মিনিটে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...
ঢাকার রাস্তায় এখন এক নতুন অতিথি—নিবন্ধিত বা বৈধ ব্যাটারিচালিত ই-রিকশা। ভাবছেন, বৈধ হয়েছে মানেই এবার স্বস্তির নিশ্বাস? উহু, গল্পটা ঠিক উল্টো! গাবতলীর মাজার রোড থেকে ঢাকা মেডিকেল—দূরত্ব মাত্র ১০...
লোডিং...

এলাকার খবর