টাঙ্গাইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন  

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৩:২৫ পিএম

টাঙ্গাইল-২ (গোপালপুর- ভূঞাপুর) আস‌নের স্বতন্ত্র (ঈগল প্রতীক) প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু জাল ভোট, এজেন্ট‌দের মারধরসহ বি‌ভিন্ন অভি‌যো‌গ এনে ভোট বর্জনের ঘোষণা দি‌য়ে‌ছেন। আজ রোববার দুপু‌রে গোপালপুর উপ‌জেলার ঝাওয়াইল বাজার প্রচার প্রচারণার নির্বাচন অফিসে সাংবাদিক সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। 

এ সময় ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদারসহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঠান্ডু অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী তানভীর হাসান ছোটমনিরের কর্মী সমর্থকরা ঈগল প্রতীকের কর্মীদের ব্যাপক মারধর করে। ঈগলের এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি। অনেকের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বহু কর্মীকে আহত করে। স্থানীয় প্রশাসনকে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মিলেনি। জেলার পু‌লিশ সুপার‌কে বারবার ফোন কর‌লেও তি‌নি ফোন রি‌সিভ ক‌রে‌ননি। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সকল আসনে বিজয়ীদের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু। দীর্ঘ ১৭ বছর কারাবন্দী থাকার পর ২০২৪ সালের...
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারাদেশে আনসার-ভিডিপির ৫ লাখ ৬০ হাজার সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।...
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা। এর মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছে টাঙ্গাইল-৫ ও টাঙ্গাইল-৩ আসন। এছাড়া দুটি আসনে...
নাটোরে জেলা প্রশাসকের (ডিসি) পুরাতন ডাক বাংলো থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যবহৃত ব্যালট পেপার উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের...
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর