নরসিংদীতে নৌকা সমর্থকদের হামলায় ২ কেন্দ্র বাতিল

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৫:২৪ পিএম

জোরপূর্বক ব্যালট পেপার ছিনতাই, হামলা ও ভাংচুরের কারণে নরসিংদী–৩ (শিবপুর) আসনের ২টি কেন্দ্র দুলালপুর ফাজিল মাদ্রাসা ও ভিটি চিনাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার ড. বদিউল আলম। আজ রোববার দুপুর আড়াইটায় কেন্দ্র দুটি বাতিল ঘোষণা করা হয়।

স্থানীয়রা জানান, একদল দুর্বৃত্ত একই এলাকার পাশাপাশি দুটি কেন্দ্রে গিয়ে হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাই ও সিল মারার চেষ্টা করে। এসময় বাধা দিলে প্রিসাইডিং অফিসার রেজাউল হাসানকে মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের দায়িত্বে থাকা আনসার ও পুলিশ সদস্যরা ৬ রাউন্ড গুলির্বষণ করে। ওই সময় ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

খবর পেয়ে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা ড. বদিউল আলম ও নরসিংদীর পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলা ও ভাংচুরের কারণে কেন্দ্র দুটির ভোট বাতিল ঘোষনা করেছে রিটার্নিং কর্মকর্তা।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. রেজাউল হাসান জানান, দুপুর ১টার দিকে ৫০ থেকে ৬০ জন লোক হঠাৎ কেন্দ্রের ভেতরে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। ওই সময় বাধা দিতে গেলে তারা আমাদের মারধর ও ভাংচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের দায়িত্বে থাকা আসনার ও পুলিশ সদস্যদের গুলি করার নির্দেশ দেওয়া হয়। পর পর ৬ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করলে তারা পালিয়ে যায়। ওই সময় তাদের হামলা থেকে বাঁচতে আমরা দরজা বন্ধ করে দেই।

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম বলেন, ‘ব্যালট পেপার ছিনতাই কেন্দ্রে হামলা ও কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে মারধরের অভিযোগে শিবপুরের দুলালপুরের ১টি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে, একই সাথে ভিটি চিনাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রটি বাতিল করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের ৮ জন প্রার্থী। এর মধ্যে রয়েছেন একই গ্রামের তিনজন প্রার্থী। সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের চিনিশপুর...
সারোয়ার তুষার ফেসবুকে লিখেছেন, এক দল লোক জামায়াতে ইসলামীর নামে নরসিংদী-২ আসনে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। আজকে (বুধবার) তারা মিছিলও বের করেছে।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরাপত্তা নিশ্চিত করা গেলে জামায়াতে ইসলামী বস্তা ভরে ভোট পাবে। নির্বাচনী প্রচারণায় আজ শুক্রবার এমন মন্তব্যই করেছেন নরসিংদী সদর...
নাটোরে জেলা প্রশাসকের (ডিসি) পুরাতন ডাক বাংলো থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যবহৃত ব্যালট পেপার উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর