মাদারীপুরে আগুনে পুড়ে ছাই ১২ ঘর

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৮:৪১ পিএম

মাদারীপুরে ৪টি বসতবাড়িসহ ১২টি ঘর আগুনে পুড়ে গেছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের চরব্রাহ্মন্দী এলাকায় এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুজন আহত হয়েছে। 

আগুনের ঘটনায় প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।  

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরের নজরুল বেপারীর স্ত্রী শামিমা বেগম রান্নাঘরে রান্না করছিলেন। এসময় তিনি রান্নার কাজের মসলা বসতঘরে আনতে যান। পরে রান্না ঘরে থাকা পাটখড়িতে চুলার আগুন লাগে। পরে আস্তে আস্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। নজরুল বেপারীর ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এতে চারটি বসতবাড়ি, চারটি রান্নাঘর ও চারটি গোয়ালঘর পুড়ে যায়। 

আগুন লাগার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়দের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  

ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. নুর মোহাম্মদ শিকদার জানান, আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত হয় রান্নাঘর থেকে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা। এসময় প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে ওই আগুনের সূত্রপাত।
গাজীপুরে বাসচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে একটি বাসে অগ্নিসংযোগ করেছেন নিহতের সহকর্মী ও স্থানীয়রা। আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা–টাঙ্গাইল...
রাজধানীর খিলগাঁও ধানাধীন বাসাবো এলাকায় ঝুট তুলার একটি টিনশেড গোডাউনে রোববার দুপুরের আগে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এ আগুন নিয়ন্ত্রণে এনেছে। 
ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ এর ফলে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জেলা শহরের দাতিয়ারা এলাকায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর