ক্যাম্পাসে ছাত্রলীগ: উত্তাল বুয়েটে ৬ জনকে বহিষ্কারের আল্টিমেটাম

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৩:২১ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাসে গভীর রাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রবেশ ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুর ২টার মধ্যে এঘটনায় পুরকৌশল বিভাগের ইমতিয়াজসহ জড়িত ৬ জনকে স্থায়ী বহিষ্কার করা না হলে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।

আজ শনিবার সকালে ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে কোন শিক্ষার্থী নাম প্রকাশ না করে এই আন্দোলনের হুঁশিয়ারি দেন। 

গতকাল শুক্রবারের আন্দোলনের পর শনিবার সকাল থেকেই ক্যাম্পাসে চলছে অবস্থান কর্মসূচি। ছাত্র রাজনীতি বন্ধসহ ৬ দফা দাবি বিক্ষুব্ধদের। শিক্ষার্থীরা বলছেন, ২০১৯ সালে আবরার  হত্যার পর ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। সেই নিষেধাজ্ঞা না মেনে বুধবার রাতে কিছু ছাত্রলীগ নেতা-কর্মী ক্যাম্পাসে কার্যক্রম চালান।

এর প্রতিবাদে পাঁচ দফা দাবিতে গতকাল বেলা আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত টানা বিক্ষোভ শেষে আজ শনিবার আবারও বিক্ষোভের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি ছাত্রলীগের নেতা-কর্মীদের ক্যাম্পাসে আনার মূল সংগঠক পুরকৌশল বিভাগের ছাত্র ইমতিয়াজ হোসেন। তাঁকে বুয়েট থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও তাঁর হলের সিট বাতিলসহ তাঁর সহযোগীদেরও বিভিন্ন মেয়াদে বহিষ্কার করতে হবে।

এরই মধ্যে ছাত্রলীগ কর্মীদের প্রবেশে সহযোগিতার অভিযোগে ইমতিয়াজ হোসেনের হলের সিট বাতিল করেছে কর্তৃপক্ষ।

এর আগে আবরার ফাহাদ নামের এক শিক্ষার্থীকে ২০১৯ সালে বুয়েটের হলে পিটিয়ে হত্যা করা হয়। পরে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়।

আবরার ফাহাদকে হত্যার ঘটনায় অভিযুক্ত সবাই ছাত্রলীগের বুয়েট শাখার নেতা-কর্মী ছিলেন। এই ঘটনায় দায়ের করা মামলায় আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির বর্তমান কমিটি ও সাবেক নেতাকর্মীদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে...
দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ চারজন এবং শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রীর বিদেশ যাত্রায়...
ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী দফায় দফায় উপজেলার পরমেশ্বরদী...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর