শিকলে বেঁধে তরুণীকে ধর্ষণ, ৪ আসামি ৩ দিনের রিমান্ডে

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৯:১৩ এএম

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় শিকলে বেঁধে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ওই তরুণীর প্রেমিক সানসহ চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর আসামিরা হলো-হিমেল, রকি ও সালমা ওরফে ঝুমুর। 

সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

এদিন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক ফারুকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। 

শুনানিতে তারা বলেন, ‘আসামি সান ঘটনার বিষয়ে কিছু জানে না। আসামির সাথে বাদীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে না করার কারণে এ মামলা সৃষ্টি হয়েছে।’ 

এর পর তরুণীর প্রেমিক সান আদালতে বলেন, ‘আমি কিছুই জানি না। আমি এই ঘটনার সাথে জড়িত নই। আমাকে ফাঁসানো হয়েছে।’ 

মামলার তদন্ত কর্মকর্তার উদ্দেশে বিচারক বলেন, ‘যত বড় ব্যক্তি হোক না কেন, ঘটনায় সংশ্লিষ্টদের নামগুলো যেন অভিযোগপত্রে আসে।’ 

রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় এক তরুণীকে শিকলে বেঁধে রেখে ২৫ দিন ধরে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। নবীনগর হাউজিংয়ের একটি বাসায় তাকে আটকে রেখে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে গত ৩১ মার্চ রাতে মোহাম্মদপুর থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী। এর আগে তরুণীর চিৎকারে জাতীয় জরুরি সেবার (৯৯৯) নম্বরে এক ব্যক্তি কল করলে পুলিশ তরুণীকে শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করে।

রাজধানীর মালিবাগে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার জুমার নামাজের পর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে এ বিস্ফোরণ হয়। তবে তাৎক্ষণিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া...
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখানে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ বছর।
রাজধানীর মোহাম্মদপুরে দুটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। বুধবার শুল্ক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর ও ঢাকার দুটি প্রিভেন্টিভ টিম...
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে...
কুড়িগ্রামে নাগেশ্বরীতে সারের দাবিতে কৃষি কর্মকর্তাকে ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে কৃষকরা। পরে প্রশাসনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। শুক্রবার সকালে উপজেলার কচাকাটা থানার গাবতলা বাজারে এ ঘটনা ঘটে। 
জার্মানি যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে-কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অভ্যর্থনা...
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আসিয়ান কাপকে সামনে রেখে সম্প্রতি দীর্ঘ অনুশীলন ক্যাম্পের আয়োজন করেন ডুলি। সেখানে ট্রায়ালে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তবে সেই প্রবাসী ফুটবলারদের মধ্যে এরই মধ্যে ক্যাম্প থেকে বাদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর