কিশোরগঞ্জে সাবেক মন্ত্রী পাপনসহ ১১৭ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৬ পিএম

সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী, বিসিবির সাবেক সভাপতি ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সাবেক এমপি নাজমুল হাসান পাপনসহ ১১৭ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। আজ রোববার কিশোরগঞ্জ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) ট্রাইবুনালে মামলাটি দায়ের করেন মামুন মিয়া নামের এক পরিবহন শ্রমিক।

কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র মামলাটি আমলে নিয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা নেওয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী স্বপন কুমার সরকার।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের এপিএস সাখাওয়াত মোল্লা, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সহসভাপতি মির্জা সোলায়মান, ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, আওয়ামী লীগ নেতা সেফাত উল্লাহ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিব রায়হানসহ ১১৭ জন। এ ছাড়া আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৯ জুলাই দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ট্রাকে তেল নেওয়ার জন্য স্থানীয় একটি পাম্পে যাচ্ছিলেন মামলার বাদী মামুন। ভৈরবের শহিদুল্লাহ কায়সার পাদুকা মার্কেটের সামনে পৌঁছালে আসামিরা বিভিন্ন অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে শান্তি সমাবেশের নামে ত্রাসের রাজত্ব কায়েম করে। সেখানে নাজমুল হাসান পাপনের হুকুমে কয়েকজন আসামি শটগান ও পাইপগান দিয়ে ফাঁকা গুলি ছুড়তে থাকে। এ সময় ছাত্র-জনতা দিগ্বিদিক পালিয়ে জীবন রক্ষা করে। এ সময় বাদী মামুনকে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী মনে করে আসামিরা দা ও ছুরি দিয়ে কুপিয়ে একটি হাত প্রায় বিচ্ছিন্ন করে ফেলেন। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর ডান হাত কেটে ফেলতে হয়।

রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে ওই আগুনের সূত্রপাত।
প্লাস্টিকের বোতল বা পলিথিনের মতো বর্জ্য জমা দিলেই পাচ্ছেন নিত্য প্রয়োজনীয় পণ্য। পরিমাণ এক কেজি হলে মিলবে চাল-ডিম। প্লাস্টিক বর্জ্য ৫ থেকে ৬ কেজি জমা দিলে পাওয়া যাবে পাঙ্গাস মাছ বা ব্রয়লার মুরগি।...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্ত শেষে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন,...
শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের চালা উড়ে যাওয়ার পাশাপাশি আর দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় রোকেয়া বেগম  নামে এক নারী গুরুতর আহত...
খারগ দ্বীপসহ একাধিক স্থানে ইরানের তিনটি তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী বলছে, আঞ্চলিক জলসীমায় টহলরত যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজে আইআরজিসি...
দুই দিনের সফরে আজ রোববার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হওয়ার পর ঠাকুরগাঁওয়ে এটাই তাঁর প্রথম সফর।
রাজধানীতে পৃথক দুই ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শনির আখড়ায় প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে আসলাম নামে এক ব্যবসায়ীকে গুলি করেছ দুর্বৃত্তরা। আর দারুস সালাম এলাকায় জেসমিন আক্তার নামে এক নারী...
প্রয়াত ক্রীড়া ভাষ্যকারদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে তাদের শিল্পকর্মকে বাঁচিয়ে রাখার প্রত্যয়ে স্মরণসভা এবং দোয়া মাহফিল করেছে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস...
লোডিং...

এলাকার খবর