সিন্দুকে মিলল মায়ের মরদেহ, ছেলের বউ-শাশুড়ি আটক  

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৩:০২ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে শাশুড়িকে হত্যা করে সিন্দুকে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে রুনা বেগম (২৮) নামে এক নারীর বিরুদ্ধে। পরে প্রতিবেশীরা মরদেহ দেখতে পেয়ে ছেলের বউ ও তাঁর মাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে সিংগাইর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নয়াডিঙ্গী এলাকার নিহতের ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হায়াতুন নেছা সিঙ্গাইর পৌর এলাকার নয়াডাঙ্গি গ্রামের মাহামুদ কাজীর স্ত্রী। আটক দুজন হলেন, ছেলের বউ রুনা বেগম ও তাঁর মা (নিহতের ছেলের শাশুড়ি)।

স্থানীয়দের ভাষ্য, সিংগাইর পৌরসভার নয়াডাঙ্গী গ্রামের প্রবাসী আব্দুল খালেকের মা ও তাঁর ছেলের বউ রুনা বেগম একই বাড়িতে বসবাস করতেন। মাঝে মধ্যে ছেলের বউ রুনা তাঁর শাশুড়িকে না জানিয়ে বাড়ির বাইরে ঘুরতে বের হতেন। এ নিয়ে গত শনিবার সন্ধ্যায় দুজনের মধ্যে ঝগড়া হয়। রাতে রুনা তার শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যা করে সিন্দুকের ভেতরে মরদেহ লুকিয়ে রাখে।

গতকাল রোববার সকালে রুনা বাড়ি থেকে তাঁর নানির বাড়ি চলে যায়। এদিকে বাড়িতে কোনো সারাশব্দ না পেয়ে প্রতিবেশীরা হায়াতুন নেছাকে খোঁজাখুঁজি করতে থাকে। সন্ধ্যার দিকে রুনা তাঁর মাকে নিয়ে শ্বশুরবাড়িতে আসলে আত্মীয়-স্বজনরা জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে শাশুড়িকে হত্যা করে মরদেহ সিন্দুকের ভেতর লুকিয়ে রাখা হয়েছে বলে জানান রনা। পরে পুলিশকে জানালে সিন্দুকের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছেলের বউ রুনা ও তাঁর মাকে আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হায়াতুন নেছাকে হত্যা করা হয়ে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত পরিচয়য়ের এক যুবকের মরদেহ ফেলে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা হয়। শনিবার বেলা...
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন  কানাইঘাটের ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান লোকমান উদ্দিন।
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য (এমপি) গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি পূজামণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে অতিরিক্ত ভিড়ের চাপে পদদলনের ঘটনা...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর