উঠান ঝাড়ু দেওয়ার সময় মাকে কুপিয়ে ‘হত্যা’, ছেলে গ্রেপ্তার

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ পিএম

নরসিংদীর বেলাবতে সাফিয়া বেগম নামে ৭০ বছর বয়সী মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে তোফাজ্জল হোসেন সুজনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে বেলাব উপজেলার নিজ বাড়ি হতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে কুপিয়ে আহত করার পর শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সাফিয়া বেগমের মৃত্যু হয়। গ্রেপ্তার তোফাজ্জল হোসেন সুজন বেলাব উপজেলার বটেশ্বর গ্রামের গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। নরসিংদীর সহকারি পুলিশ সুপার (বেলাব-রায়পুরা সার্কেল) আফসান আল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃদ্ধার দুই ছেলে তৌহিদ ও তোফাজ্জলের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে বাড়ির উঠান ঝাড়ু দেওয়ার সময় তুচ্ছ ঘটনার জেরে মা সাফিয়া বেগমকে গালিগালাজ করতে থাকেন ছেলে তোফাজ্জল হোসেন সুজন। গালিগালাজের প্রতিবাদ করলে তোফাজ্জল হোসেন সুজন ঘরে থাকা দা নিয়ে এসে বৃদ্ধা মায়ের মাথায় কুপিয়ে আহত করে। এ সময় হাতে থাকা লাঠি দিয়েও বৃদ্ধাকে পেটানো হয়। তাঁর চিৎকারে মাকে বাঁচাতে ছুটে আসে আরেক ছেলে তৌহিদ হোসেন। এ সময় তোফাজ্জল হোসেন সুজনের স্ত্রী রেখা আক্তার ও ছেলে আসিফ তৌহিদ হোসেনকেও পিটিয়ে আহত করে।  

স্থানীয়রা আহত সাফিয়া বেগম ও তৌহিদ হোসেনকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে বৃদ্ধা মা সাফিয়া বেগমের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন থাকাবস্থায় স্বজনরা বৃদ্ধাকে ঢাকা মেডিকেল থেকে নিয়ে আসেন নরসিংদীর ১০০ শয্যা জেলা হাসপাতালে ও পরে বেলাব উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে বৃদ্ধা সাফিয়া বেগমের মৃত্যু হয়।

এ ঘটনায় বৃদ্ধার ছোট ছেলে আহত তৌহিদ হোসেন বাদী হয়ে বেলাব থানায় হত্যা মামলা করেন।

নরসিংদীর সহকারি পুলিশ সুপার (বেলাব-রায়পুরা সার্কেল) আফসান আল আলম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, ছোট ছেলের অভিযোগের ভিত্তিতে প্রথমে মারামারির মামলা হলেও মারা যাওয়ার পর হত্যা মামলার ধারা সংযুক্ত করা হয়। ১নং আসামি তোফাজ্জল হোসেন সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর