রাজধানীর পল্টনে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু 

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৪০ পিএম

রাজধানীর পল্টনে একটি বাসার গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। লিমা আক্তার (১৬) নামের ওই গৃহকর্মী ছাদ থেকে পড়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে দাবি করেছেন বাসার মালিক। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা হয়। এরপর জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

গৃহকর্মী লিমাকে হাসপাতালে নিয়ে আসা ফ্ল্যাট মালিক খাইরুল কবির খান বলেন, ‘আমি বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ অনেক লোকজন দেখতে পেয়ে এগিয়ে দেখি একটি লিমা রাস্তায় পড়ে আছে। তাকে আমি চিনি না।’ এরপর ওই ব্যক্তির কাছে জানতে চাওয়া হয়, ‘আপনি যদি নাই চেনেন তাহলে এই মেয়ের নাম জানেন কীভাবে?’ পরবর্তীতে তিনি বলেন, ‘আমার বাসা ১৪তলায়। সে ওই ভবনের ১৭তলা থেকে লাফিয়ে পড়ে মারা গেছে। দেড় বছর আগে আমার বাসায় কাজে আসে। মেয়েটির ঠিকানা জানি না।’

খাইরুল কবির খান জানান, তিনি খান ব্রাদারস গ্রুপের একজন পরিচালক। তিনি ও তার ছেলে মার্জিম কবির খান রাফি মেয়েটিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। আনার পর চিকিৎসক ওই গৃহকর্মীকে মৃত ঘোষণা করেন। খাইরুল কবিরের ছেলে মার্জিম এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি।

এদিকে জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ‘প্রথমে ওই ব্যক্তি আমাদের জানান, মেয়েটি সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরে কথাবার্তা অসংলগ্ন মনে হলে আরও জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, মেয়েটি ১৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছে।’

এ বিষয়ে পল্টন থানা উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন শেখ বলেন, ‘আমি অন্য একটি কাজে ঢাকা মেডিকেলে এসেছিলাম। পরে বিষয়টি জানতে পারি। তারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে চাচ্ছে না। এই ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফ্ল্যাট মালিক খায়রুল কবির খান ও তার ছেলে মার্জিম কবির খান রাফিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হবে। তবে ওই গৃহকর্মীর নাম ছাড়া এখন পর্যন্ত কোনো ঠিকানা-পরিচয় পাওয়া যায়নি।’

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাসিরুল আমিন বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরেছি। ওই ভবনে এসে আমরা সিসি ফুটেজগুলো চেক করছি। ঢাকা মেডিকেলে আমাদের একজন এসআই রয়েছেন।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর