৩৭ দিন পর আলু খেতে পুঁতে রাখা গৃহবধূর মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:২০ পিএম

মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা এলাকায় আলু খেত থেকে পুঁতে রাখা অবস্থায় হালিমা বেগম (৩৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত ডিসেম্বরের ৭ তারিখ থেকে নিখোঁজ ছিলেন বলি জানিয়েছে পরিবার।

পরে এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় অপহরণ মামলা দায়ের করে নিখোঁজের পরিবার। আজ সোমবার বিকেলে আলু খেতটি থেকে তীব্র গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা মাটি খুড়ে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। মুন্সিগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, হালিমা বেগম তিনি বাংলাবাজার ইউনিয়নের ভাষানচর দক্ষিণ কান্দি এলাকার হাবিবুর রহমানের মেয়ে।  

ওসি সাইফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুন্সিগঞ্জ সদরের বাংলাবাজারের ভাসানচর থেকে গত ৯ ডিসেম্বর মুন্সিগঞ্জ শহরে ডাক্তার দেখাতে এসে নিখোঁজ হয় হালিমা বেগম। এ ঘটনায় হালিমার পরিবার মুন্সিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে হালিমার মোবাইল নাম্বারের সূত্র ধরে সদরের চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা গ্রামের হামিদ খানের ছেলে অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামি সায়ামনকে ১১ ডিসেম্বর গ্রেপ্তার করে পুলিশ। 

ঘটনার দীর্ঘ ৩৭ দিন পর সোমবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামি সাইমনের এলাকা ফুলতলার একটি আলু ক্ষেত থেকে হালিমার পুতে রাখা মরদেহ উদ্ধার করা হয়। হালিমার পরিবারের পরিবারের সদস্যরা জামাকাপড়ের অংশ বিশেষ দেখে নিহত হালিমাকে শনাক্ত করেন বলেও জানান তিনি।

জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
গাইবান্ধায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নাটোরে আনারুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এই ঘটনাটি ঘটে।
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
কিশোরগঞ্জের নিকলি ইউনিয়নের দুর্গম গোড়াদিঘা গ্রাম। চারদিকে হাওর, যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। আধুনিক সুযোগ-সুবিধা থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই গ্রামের অধিকাংশ নারী কিছুদিন আগেও স্যানিটারি ন্যাপকিনের...
টঙ্গীর তুরাগ নদের তীরে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্ব আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।...
পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবানে ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে প্রচারিত ‘ইত্যাদি’। পাহাড়, জলপ্রপাত, নদী, অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেঘেরা পর্যটনকেন্দ্র নীলাচলের...
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর