টাঙ্গাইলে ভালোবাসা দিবসে ফুলের দোকানে ভাঙচুর, উদীচীর অনুষ্ঠান স্থগিত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৯ পিএম

বসন্ত ও ভালবাসা দিবসে ফুল বিক্রি করায় দোকান ভাঙচুর ও রেস্টুরেন্টে ভাঙচুর করা হয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন টাঙ্গাইলের ভূঞাপুরে বসন্ত ও ভালবাসা দিবসে ফুল বিক্রি করায় দোকান ভাঙচুর ও রেস্টুরেন্টে ভালবাসা বিরোধী বিক্ষোভ করেছে তৌহিদী জনতা। এ সময় তারা ‘ভালবাসা দিবস, ভালবাসা দিবস চলবে না, চলবে না’ প্রেমিক-প্রেমিকার গালে গালে, জুতা মারো তালে তালে’ স্লোগান দেয়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। পুলিশ বলছে দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল শুক্রবার বিকেলে ভূঞাপুর তৌহিদী জনতা ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর থানা সংলগ্ন কলেজ রোডে মামা গিফট কর্নারে ভাঙচুর করে। এ সময় তারা দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা ফুল ফেলে দেয়। এদিকে আজ শনিবার ভূঞাপুরে উদীচীর বসন্তবরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে ।

ফুল ব্যবসায়ীরা জানান, দোকানে তারা ফুল বিক্রি করি দীর্ঘদিন ধরে। শুক্রবার বিকেলে কিছু লোকজন এসেই হামলা চালিয়ে দোকানে ভাঙচুর করে রাস্তায় ফেলে দেয় ফুল। ভালোবাসা দিবসে কেন ফুল বিক্রি করছেছে সেটাই তাদের অপরাধ। এ ছাড়া পাশের আরও একটি দোকান ভাঙচুর করে। আগের দিন তাদের ফুল বিক্রি করতে নিষেধ করা হয়েছিল বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা ফুল রাস্তায় ফেলে দেওয়া হয়। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন উদীচী ভূঞাপুর শাখার সভাপতি হাসান ছারোয়ার লাভলু বলে, ভূঞাপুরে ভালোবাসা দিবসের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ কারণে বসন্ত বরণের অনুষ্ঠান স্থগিত করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে বসন্তবরণ অনুষ্ঠান করা হবে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ‘ঘটনা শোনার পরেই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। দ্রুতই আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর