পদ্মা সেতুতে এবার ঈদযাত্রায় সর্বোচ্চ টোল আদায় 

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১০:৫৬ এএম

দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুতে এবারের ঈদযাত্রায় সর্বোচ্চ টোল আদায় হয়েছে। গতকাল শুক্রবার এই টোল আদায় হয় বলে নিশ্চিত করেছেন সেতু কর্তৃপক্ষ। 

আজ শনিবার সকাল ৮টায় পদ্মা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, পদ্মা সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় শুক্রবার টোল আদায় বেড়েছে। শুক্রবার রাত ১২ থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা, যেখানে বৃহস্পতিবার টোল আদায় হয়েছিল ৩ কোটি ৭ লাখ ৬৭ হাজার ৮৫০ টাকা।

এই সেতু কর্মকর্তা আরও জানান, এ সময় মাওয়া প্রান্ত হয়ে পদ্মা সেতু পারি দিয়েছে ২৬ হাজার ৫৭টি যানবাহন। জাজিরা প্রান্ত দিয়ে পারি দিয়েঠে ১৩ হাজার ৫৮০টি যানবাহন। এছাড়া উভয় প্রান্তে চলাচল করেছে ৩৯ হাজার ৬৩৭টি যানবাহন। যার মধ্যে মোটরসাইকেল ছিল ৯হাজার ৮৫২টি। গেল কয়েক দিনের ঈদযাত্রায় মোটরসাইকেল পারাপারের সংখ্যা শুক্রবারেই ছিল সর্বোচ্চ।

সেতু কর্মকর্তা আবু সায়াদ আরও জানান, টানা ৯ দিনের সরকারি ছুটি শুরু হয় শুক্রবার থেকে। ঈদের ছুটিতে শুক্রবার ভোর থেকে দক্ষিণবঙ্গের প্রবেশপথ হিসেবে খ্যাত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দূর পাল্লার যানবাহনের চাপ বাড়ে। তবে শনিবার ভোর থেকে ওই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ কমে এসেছে। স্বজনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে ওই মহাসড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়েও ছুটছে দক্ষিণবঙ্গের মানুষ। তবে আধুনিক এই মহাসড়কের কোথাও কোনো যানজট বা বিড়ম্বনা নেই।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর