মানিকগঞ্জে কথা কাটাকাটির জেরে এক তরুণকে কুপিয়ে হত্যা

আপডেট : ২০ মে ২০২৫, ০৫:৫৪ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে কথা কাটাকাটি জেরে রাহুল আহমেদ খান (১৮) নামের এক তরুণকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাহুলের বাড়ি উপজেলার ধল্লা ইউনিয়নে। ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য নজরুল ইসলাম খানের ছেলে তিনি।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে রাহুল এবং তাঁর বন্ধুদের সঙ্গে পাশের নয়াপাড়া ও খাসেরচর গ্রামের তরিকুল আর রাজিবের কথা কাটাকাটি হয়। গতকাল সন্ধ্যার পর কয়েকজন বন্ধুকে নিয়ে রাহুল পাশের গ্রাম খাসেরচরের হঠাৎপাড়া এলাকায় ঘুরতে যান। এ সময় তরিকুল ও রাজিবসহ ১৫-২০ জন যুবক দেশীয় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। রাহুলের সঙ্গে থাকা অন্যরা দৌড়ে নিজেদের রক্ষা করতে পারলেও রাহুল ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রাহুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
  
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, খবর পেয়ে রাহুলের মরদেহ উদ্ধার করে গতকাল রাতে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। 

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর