ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা। কাজের গতি বাড়াতে নানা উদ্যোগের কথা বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

ঢাকা ও চট্টগ্রামের সাথে সিলেটের যোগাযোগের অন্যতম মাধ্যম সিলেট-ঢাকা মহাসড়ক। এ মহাসড়ককে ছয় লেনে উন্নীত করতে ২০২১ সালে শুরু হয় প্রায় ৩০ হাজার কোটির প্রকল্প। তবে সিলেট অংশে কাজ হয়েছে মাত্র ১৫ শতাংশ। 

সংস্কার কাজের কারণে ইট-সুড়কি দেয়া সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ভুক্তভোগীরা বলছেন, ২৪৫ কিলোমিটার সড়কের পুরোটাই খানাখন্দে ভরা। ফলে, গন্তব্যে পৌঁছাতে দুর্ভোগই সঙ্গী যাত্রী-চালকদের।

সিলেটের হাইওয়ে পুলিশ সুপার রেজাউল হক বলেন, ‘চালকের অদক্ষতা ও অসতর্কতার পাশাপাশি ত্রুটিপূর্ণ ও ভাঙ্গাচোরা মহাসড়ক দুর্ঘটনা বাড়ার বড় কারণ। ছয় লেনের কাজ শেষ হলে দুর্ঘটনা কমবে আশা করি।’

সিলেট সওজের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মো. সাদ্দাম হোসেন বলেন, ‘ভূমি অধিগ্রহণসহ নানা সমস্যা সমাধান করে কাজের গতি বাড়ানোর চেষ্টা চলছে।’

২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্প শেষ হতে আরও অন্তত ২ বছর লাগবে, জানান সংশ্লিষ্টরা।

কুড়িগ্রামের চিলমারীতে টি আর, কাবিখা ও কাবিটা প্রকল্পের মাধ্যমে উন্নয়নমূলক কাজের নামে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ প্রকল্পে নামমাত্র মাটি ফেলে বা কাজ না করেই বিপুল পরিমাণ...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে হামলার অভিযোগে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে সকাল থেকে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। 
সোনাহাট বাজারে বিএডিসি অনুমোদিত সার ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে এসে কৃষকরা জানতে পারেন আজ সার বিতরণ করা হবে না। এতে তারা বিক্ষুব্ধ হয়ে ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ...
ঢাকায় দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এবং ভিএফএস...
মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর পেরিয়ে গেছে পাঁচ বছর। তবে জানুয়ারির নির্বাচনের পর এই দীর্ঘ পথপরিক্রমায় বড় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। আন্তর্জাতিক চাপ ও বিদ্রোহী জোটের দাপট কাটিয়ে...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ চারজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য ও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর