চাঁদাবাজি ও সাইবার নিরাপত্তা মামলায় বৈষম্যবিরোধীর সাবেক দুই নেতা ২ দিনের রিমান্ডে

আপডেট : ২৩ মে ২০২৫, ১০:২২ এএম

চাঁদাবাজি ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ শাখার দুই সাবেক নেতাকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।

এর আগে তাঁদের আদালতে হাজির করা হয়। বাদী পক্ষের আইনজীবীর শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া দুই নেতা হলেন- শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব মোল্লার ছেলে আশরাফুল ইসলাম রাজু (২১) এবং মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা এলাকার মতিউর রহমানের ছেলে মেহেরাব খান (১৯)। তাঁরা দুজনেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্বে ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার মো. আনিসুর রহমান সাব্বির নামের একজন ব্যক্তি মানিকগঞ্জ সদর থানায় চাঁদাবাজি ও সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় রাজু ও মেহেরাবকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে তোলা হয়।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক ওমর ফারুক বলেন, ‘ওই দুই ছাত্র প্রতিনিধি তাঁদের কমিটিতে যুগ্ম সদস্য সচিব পদে ছিলেন। তবে পরে তাঁরা ওই পদ থেকে পদত্যাগ করেছেন। চাঁদাবাজির অভিযোগে তাঁদের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে দেশের প্রচলিত আইনে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। কোনো অন্যায়কারীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থাকতে পারবে না।’

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস আমান উল্লাহ বলেন, ‘মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য আসামি রাজু ও মেহেরাবের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চাইলে আদালত গুরুত্ব বুঝে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর