মুন্সিগঞ্জে মাদক মামলার আসামির ৫ বছরের কারাদণ্ড 

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৪:৩৪ পিএম

মুন্সিগঞ্জে মাদক মামলার আসামি রঞ্জু ফকিরকে (২২) দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ১টার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি রঞ্জু ফকির লৌহজং উপজেলার মাহমুদপট্টি গ্রামের হাদু ফকিরের ছেলে। রায়ের সময় আসামি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার ইস্যুর নির্দেশ দেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. বুলবুল আহমেদ।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর সকাল পৌনে ৯টার দিকে লৌহজং উপজেলায় মাদকবিরোধী অভিযান চলাকালীন সময় উপজেলার মাহমুদ পট্টি গ্রামের আসামির বাড়ির সামনে থেকে রঞ্জু ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

পরে আসামিকে থানায় নিয়ে লৌহজং থানার এসআই কাজল চন্দ্র মজুমদার বাদী হয়ে একই তারিখে মাদক আইনে মামলা করে মুন্সিগঞ্জ আদালতে পাঠায়।

আদালতে মামলা চলাকালীন ৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারক এ রায় ঘোষণা করেন। 
এ ব্যাপারে রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন বলেন, ‘একটি মাদক মামলায় রঞ্জু ফকির নামের এক আসামিকে দোষী সাব্যস্ত করে ৫ বছরে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। রায়ের সময় অনুপস্থিত থাকায় আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দেওয়া হয়েছে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর