পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ‘ব্লকেড’, ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৭:২৪ পিএম

সরকারি কর্ম কমিশন সংস্কারের দাবিতে শাহবাগ মোড় ১ ঘণ্টা ‘ব্লকেড’ করে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশীরা। এতে রাজধানীর সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

আজ শুক্রবার বিকালে ছাত্র সমাবেশের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় ‘ব্লকেড’ করেন তাঁরা।

এসময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

আন্দোলনকারীরা বলেন, ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের প্রশ্নফাঁসের বিষয়ে দেশবাসী জানলেও এর কার্যত কোনো সমাধান করতে পারেনি সরকার। এতে সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে।

তাঁরা আরও বলেন, গত ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে যারা প্রশ্নফাঁস করেছে তাদের এখনো বিচার হয়নি। আর এই বিচারহীনতার কারনেই সেই গোষ্ঠীটি এখনো শক্তিশালী। পিএসসি সংস্কার এবং ৪৪তম বিসিএসের ফলাফল পুনর্মূল্যায়নের দাবি তাদের।

এছাড়া ফলাফলের সঙ্গে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নাম্বার প্রকাশ কারারও দাবি জানান আন্দোলনকারীরা।  

রাজধানীর পশ্চিম জুরাইনে একটি হেফজ মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে কীভাবে সে ছাদ থেকে নিচে পড়ে গেছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
রঙ-তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠেছে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা আর অসাম্প্রদায়িক বাংলাদেশের রঙিন স্বপ্ন। শিশু-কিশোরদের তুলিতে প্রাণ পেয়েছে দেশের ইতিহাস, ঐতিহ্য, রূপসী বাংলা ও স্বাধীনতার...
পটুয়াখালীর কলাপাড়ায় মাদরাসা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে শিমুল হাওলাদার নামের এক যুবদল নেতার বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পর ১৫ দিন পেরিয়ে গেলেও ওই...
প্রিপেইড মিটার স্থাপন, অতিরিক্ত বিদ্যুৎ বিল বন্ধ ও এরই মধ্যে স্থাপন করা মিটার প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে গণ-অনশন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। পরে নারায়ণগঞ্জ-৫...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর