রাজধানীতে তাজিয়া মিছিলে হাজারো মানুষ, নেওয়া হয় কড়া নিরাপত্তা

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৫:৩৪ পিএম

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিলে যোগ দেন হাজারো মানুষ। রোববার সকালে পুরান ঢাকার হোসনি দালান থেকে শুরু হয়ে ধানমন্ডির ঝিগাতলায় শেষ হয়। কারবালার স্মরণে মখমলের চাঁদোয়ার নিচে বহন করে নেওয়া হয় ইমাম হোসেনের প্রতীকী কবর। আশুরার আয়োজন ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।

পরনে কালো কাপড়, মাথায় বাঁধা কালো পতাকা। শিশু থেকে বৃদ্ধ-সব বয়সী নারী-পুরুষের কণ্ঠে শোকের মাতম।

রোববার সকালে পুরান ঢাকার হোসনি দালান থেকে শুরু হয় তাজিয়া মিছিল। ধানমন্ডির ঝিগাতলা পর্যন্ত শোক আর প্রতিবাদে শামিল হন অন্তত ১০ হাজার মানুষ।

তারা বলেন, কারবালার প্রান্তরে মহান আত্মত্যাগ অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে, ন্যায়ের পথে চলার সাহস ও শক্তির উৎস। সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যের আহ্বান তাদের।
 
আশুরার মিছিলের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ছিল সতর্ক উপস্থিতি। এছাড়া ছুরি, কাঁচি, বল্লম, লাঠি বহনে ছিলো নিষেধাজ্ঞা।   

তাজিয়া মিছিল আয়োজক কমিটির আহ্বায়ক এম.এম. ফিরোজ হোসেন বলেন, ‘আমাদের ঘোরার পাট আছে, এটা আমাদের সহী মোবারক, এটা নিয়ে আমরা যাচ্ছি মানুষকে বুঝানোর জন্য যে আজকে ১০ মহরম। আজকের দিনে উনি (হজরত ইমাম হোসাইন (রা.) অন্যায়ের বিরুদ্ধে জীবন দিয়ে ইসলামকে জীবত করেছেন। যার ফলে আজকের মিছিলটা আমাদের।’

নফল রোজার পাশাপাশি বিশেষ ইবাদত বন্দেগিতে আশুরার দিনটি পার করেন মুসলিমরা।

হিজরি ৬১ সালে মহরমের দশ তারিখ, কারবালার ময়দানে শহিদ হন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাতি হজরত ইমাম হোসাইন (রা.)।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর