জুলাই অভ্যুত্থান

চানখাঁরপুলে আনাসসহ ৬ জনকে হত্যার মামলার বিচার শুরু

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০২:০৯ পিএম

রাজধানীর চানখাঁরপুলে শহীদ আনাসসহ ৬ জনকে হত্যার ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। আজ সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল–১ এই আদেশ দেন।

এর মধ্য দিয়ে ট্রাইব্যুনালের দ্বিতীয় মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এই মামলায় আগামী ১০ আগস্ট সূচনা বক্তব্য ও ১১ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

আজ সকালে এ মামলায় গ্রেপ্তার ইনস্পেক্টর আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলামকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।

মামলার অপর চার আসামি ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক আছেন।

এ ছাড়াও জুলাই আন্দোলনে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলির ঘটনায় ১৪ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 

এদিকে সাভারে ইয়ামিনসহ ২২ জনকে হত্যার ঘটনায় ১২ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়। শুনানিতে গুমের মামলায় জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামি তারেক সাঈদ, মাসুদ রানা ও আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের অনুমতি চায় প্রসিকিউশন। এতে অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। 

এ ছাড়া, কল্যাণপুর জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ১৪ সেপ্টেম্বর জমা দেয়ার নির্দেশও দেওয়া হয়।

গোপালগঞ্জে আদালতকক্ষে এক নারী শিক্ষানবিশ আইনজীবীর দিকে পেপারওয়েট নিক্ষেপের অভিযোগে অভিযুক্ত বিচারক মো. সুজন মিয়াকে প্রত্যাহার করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
২০১৪ সালের ২৩ এপ্রিল ঢাকার একটি পোশাক কারখানার কর্মী ওই তরুণীকে মোবাইল ফোনে ফুসলিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিয়ে আসেন শ্যামল। সেখান থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটী...
চুয়াডাঙ্গার জীবননগরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার অপরাধে আবুল হোসেন ফটিক (২৯) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১২টায় চুয়াডাঙ্গার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল ৬ দিন ধরে অচল থাকায় দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। গ্যাসের চাপ...
ঢাকা-আরিচা মহাসড়কের যানজট কমাতে তৈরি করা হয়েছিল সরাসরি চলাচলের লেনের রাস্তা। কিন্তু ধামরাই অংশের এই লেনই এখন পরিণত হয়েছে দুর্ঘটনার ফাঁদে। দুপাশে কংক্রিটের দেয়াল আর মাঝখানে কোনো বিভাজক না থাকায়...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকায় নদী সাঁতরে যেতে দেখা গেছে একটি রয়েল বেঙ্গল টাইগারকে। বন বিভাগের টহল বোটের সামনে ঘটে যাওয়া এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বন...
লোডিং...

এলাকার খবর