রাজবাড়ীতে ‌গোখরা সাপের দংশনের শিকার তিনজন হাসপাতালে 

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৭:২০ পিএম

রাজবাড়ীর পাংশার পৃথক স্থানে নারীসহ তিন ব্যক্তিকে দংশন করেছে বিষধর গোখরা সাপ। রোববার সন্ধ্যা ও সোমবার সকালে উপজেলার কসবামাজাইল ও যশাই ইউনিয়নে দংশনের শিকার ব্যক্তিরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দংশনের শিকাররা হলো– পাংশার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামের মৃত হাতেম মন্ডলের ছেলে কৃষক আজিজ মন্ডল (৬৫), একই ইউনিয়নের নাদুরিয়া গ্রামের মো. শহিদুল ইসলামের স্ত্রী হাসিনা খাতুন (৫৫) ও উপজেলার যশাই ইউনিয়নের চর-লক্ষ্মীপুর গ্রামের তারেক শেখের ছেলে আসিফ শেখ (১৮)।

সাপের দংশনে হাসপাতালে ভর্তি কৃষক আজিজ মন্ডল বলেন, ‘আজ সকালে পাট জাগ দিচ্ছিলাম। পাটের সাথে একটি সাপের বাচ্চা ছিল, আমি দেখিনি। পাট ধরার সাথে সাথেই সাপের বাচ্চাটি আমার ডান হাতে কামড় দেয়। পরে সাপটি মেরে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সাপটি গোখরা সাপের বাচ্চা।’

আরেক ভুক্তভোগী হাসিনা খাতুন বলেন, ‘সকালে ভাত রান্না করার সময় আমার পায়ে পিঁপড়ার মতো কিছু একটা কামড় দেয়। তাকিয়ে দেখি একটি সাপে কামড় দিয়েছে। তখন বাড়ির সবাই সাপটিকে মেরে সাপসহ আমাকে হাসপাতালে নিয়ে আসে।’
ভুক্তভোগী আসিফ শেখ বলেন, ‘রাতে আমাদের বাড়ির পাশে একটি ব্রিজের উপর দাঁড়িয়ে ছিলাম। এ সময় আমার পায়ে কিছু একটা কামড় দেয়। এ সময় লাইট মেরে দেখি সাপ। পরে সাপটি মেরে হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার চিকিৎসা দিয়ে হাসপাতা‌লে ভ‌র্তি রাখছে।’ 
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সাপে কাটা তিন রোগী হাসপাতালে এসেছে। তারা সবাই বিষধর গোখরা সাপ সাথে করে নিয়ে এসেছে। সব কয়টা সাপ মৃত ছিল। রোগীদের মধ্যে বিষাক্ত সাপে কাটার লক্ষণ রয়েছে। রোগীদের আমরা পর্যবেক্ষ‌ণে রেখেছি। তবে এখনো রোগীদের মধ্যে বিষক্রিয়ার উপসর্গ দেখা দেয়নি। তাই অ্যান্টিস্নেক ভেনম প্রয়োগ করা হয়নি।’
ডা. মো. এবাদত হোসেন আরও বলেন, ‘আমাদের হাসপাতালে বর্তমানে পর্যাপ্ত অ্যান্টিস্নেক ভেনম মজুদ রয়েছে। রোগীদের পর্যবেক্ষ‌ণে রাখা হয়েছে। তাদের উপসর্গ দেখা দিলে দ্রুত ভেনম প্রয়োগ করা হবে।’

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর