স্রোতে ভাঙল পাটুরিয়া ঘাটের ২ জেটি, যাত্রী ওঠানামায় দুর্ভোগ

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১০:৩১ এএম

পদ্মার প্রবল স্রোতে নদীতে ভেঙে পড়েছে মানিকগঞ্জের পাটুরিয়ার লঞ্চঘাটের দুইটি জেটি। এতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় যাতায়াতকারী লঞ্চ যাত্রীরা।

ঘাট কর্তৃপক্ষ বলছেন, বিকল্প হিসেবে আপাতত পাটুরিয়ার দুই নম্বর ফেরিঘাটে লঞ্চঘাটটি স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, পদ্মায় প্রবল স্রোতে কয়েকদিন ধরে লঞ্চঘাট এলাকায় লঞ্চ চলাচল বিঘ্নিত হচ্ছিল। হঠাৎ মঙ্গলবার বিকেল ৩টার দিকে তীব্র স্রোত আঘাত হানে লঞ্চঘাটে। এতে জেটির খুঁটির নিচের মাটি সরে গিয়ে একটি জেটি নদীতে ভেঙে পড়ে। অপর জেটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে। দুর্ঘটনা এড়াতে ঘাটে ভিড়ানো লঞ্চগুলোকে দ্রুত ফেরিঘাটে দিকে সরিয়ে নেওয়া হয়। তারও দুই ঘণ্টা পর বিকেল ৫টার দিকে অপর জেটিও সম্পূর্ণভাবে ভেঙে নদীতে পড়ে যায়। এতে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে দুর্ভোগে পড়েন পারাপার হতে আসা যাত্রীরা।

ঘটনার পর শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লঞ্চঘাট এলাকা পরিদর্শন করে বলেন, ঘাট এলাকা রক্ষায় দ্রুত জিও ব্যাগ ফেলা হবে। এছাড়া যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিকল্প ব্যবস্থা হিসেবে লঞ্চঘাটকে ২ নম্বর ফেরিঘাটে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।  ১ সেপ্টেম্বর থেকে এই নিয়োগ কার্যকর।
বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর