লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার না দেখিয়ে আটক রাখা নিয়ে প্রশ্ন কাদের সিদ্দিকীর

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৮:৪৮ পিএম

পুলিশ হেফাজতে থাকা বড় ভাই লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখালে আপত্তি নাই বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম। তবে গ্রেপ্তার না দেখিয়ে বা কোনো কারণ না জানিয়ে কোনো স্বাধীন নাগরিককে এক মিনিটের জন্যও কোথাও আটক করা যায় না বলে উল্লেখ করেছেন তিনি।  

বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলে নিজ বাসায় এক সংবাদ সম্মেলন এসব বলেন কাদের সিদ্দিকী। এর আগে, আজ সকালে রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী অবরুদ্ধ হয়ে পড়লে তাঁকে হেফাজতে নেয় পুলিশ।  

লতিফ সিদ্দিকীকে আটক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, ‘যেকোনো গ্রেপ্তার দেখালে আমাদের কোনো আপত্তি নাই, তারা মিথ্যাও দেখাতে পারে। কিন্ত গ্রেপ্তার না দেখিয়ে, কোনো কারণ না জানিয়ে একজন স্বাধীন নাগরিককে এক মিনিটের জন্যও কোথাও আটক করা যায় না।’  

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘আমি দেশবাসী ও আন্তর্জাতিকভাবে বলতে চাই, ২৪শের আন্দোলন আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি। তাদের সমথর্ন করি আমি। কিন্তু বর্তমানে আর যদি বলা যায়– আওয়ামী দোসর থেকে বর্তমান সরকারের দোসররা তো বড় স্বৈরাচার।’

বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন, ‘২৪শের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে। কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এইটা আমরা আশা করি নাই।’

নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন।
স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর