টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহীদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম

টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আজ বুধবার বেলা ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এই বৈঠকের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিরোধী দলীয় নেতার সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছেন দেশের প্রথমসারির টেলিভিশনগুলোর কর্তাব্যক্তিরা।

বৈঠক শুরুর আগে জামায়াত নেতারা বলেন, জ্যেষ্ঠ সাংবাদিকদের থেকে দিকনির্দেশনামূলক নানা মতামত নিতে চান তারা। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিরোধী দলের কাছে গণমাধ্যমের প্রত্যাশাও জানতে চাওয়া হবে বলে জানান নেতারা।

বৈঠকে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সাথে দলটির কেন্দ্রীয় নেতারাও অংশ নিয়েছেন।

নৈরাজ্য না করে বিরোধী দলকে কার্যকর ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন পত্রিকা সম্পাদকরা। অন্যদিকে কার্যকর ভূমিকা পালনে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে বিরোধী দল। সোমবার রাজধানীর মিন্টো রোডে জাতীয় সংসদের...
জনতার রায়কে অগ্রাহ্য করে অতীতে কেউ ক্ষমতা পাকাপোক্ত করতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার দুপুরে গাইবান্ধার সাঘাটায় শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত...
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত মানবতা চায়, ন্যায় ও হকের পক্ষে কাজ করার আহ্বান জানায়। আজ শনিবার রাজধানীর কাকরাইলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে জাতীয় উলামা...
গণ-অভ্যুত্থানের সঙ্গে সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন।
স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর