বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া শিক্ষকেরা সরে গেছেন। এর ফলে পুনরায় যান চলাচল শুরু হয়েছে। বর্তমানে তারা কেন্দ্রীয় শহিদ মিনারের দিকে যাচ্ছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার পর শাহবাগ মোড়ের অবরোধ ছেড়ে দেন শিক্ষকরা। এরপর থেকে তারা শহীদ মিনারের দিকে যেতে থাকেন।
এর আগে সকাল থেকে চতুর্থ দিনের মতো আন্দোলন শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকেরা। শহীদ মিনারে অবস্থান করা শিক্ষকেরা দেড়টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা দেন। শাহবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। পরে ব্যারিকেড ভেঙে শিক্ষকেরা দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ে চলে যান। অবস্থান নিয়ে তাঁরা জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি-দাওয়া লেখা প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
গতকাল মঙ্গলবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন।


শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের অবস্থান, যান চলাচল বন্ধ
