বিমানবন্দরে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না দেওয়ার অভিযোগ সত্য নয়: বেবিচক চেয়ারম্যান

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। গত শনিবার দুপুরে এই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সদস্যদের প্রথমে ঢুকতে দেওয়ার অনুমতি মেলেনি বলে অভিযোগ প্রত্যক্ষদর্শী অনেকের। তবে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না দেওয়ার অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। 

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না দেওয়ার অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। আজ মঙ্গলবার বেলা ১১টায় বেবিচক সদরদপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, ‘ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, এই অভিযোগ সত্য নয়। যদি প্রমাণ মেলে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। রানওয়ের অ্যাপ্রোনে যে পণ্য স্তুপ করা রাখা হয়েছিল, যার কারণে ফায়ার সার্ভিস ঢুকতে পারে নাই তার দায় বিমান, ঢাকা কাস্টমস হাউস ও সিঅ্যান্ডএফ এজেন্টদের। নিয়ম অনুযায়ী ২১ দিনের মধ্যে তা অপসারণ করা হবে।’

বেবিচক চেয়ারম্যান আরও বলেন, ‘সপ্তাহে একদিন ফায়ার ড্রিল করা হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আইকার আগুনের ক্ষেত্রে যে প্রোটোকল আছে তা সম্পূর্ণ মেনে চলে। আগুন লাগার পর ১৫টি ফ্লাইট ডাইভার্ট করা হয়। কার্গো অপারেশন একদিনের জন্য বন্ধ হয়নি। ৯ নম্বর গেট দিয়ে কার্যক্রম চালু আছে।’

আগুনের সূত্রপাত প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, আমদানি কুরিয়ার সার্ভিস থেকে কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত। বিষয়টি আমরা নিশ্চিত নই। অনেকগুলো সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে।’ 

গত শনিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সদস্যদের প্রথমে ঢুকতে অনুমতি মেলেনি বলে অভিযোগ প্রত্যক্ষদর্শী অনেকের। প্রায় আধা ঘণ্টার মতো ফায়ার সার্ভিসের গাড়ি দাঁড়িয়ে ছিল বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শী কয়েকজন।

আরও পড়ুন:

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামের ওষুধ কারখানায় লাগা আগুন চার ঘণ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। তবে প্রায় ১৩ ঘণ্টা পর পুরোপুরি নিভে যায় আগুন। রাত...
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ ওষুধ উৎপাদন কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে পারে আগামীকাল বৃহস্পতিবার সকালে।
গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের ওষুধ উৎপাদন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। যোগ দিয়েছে সেনাবাহিনীও।
গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় এসেনশিয়াল ড্রাগসের ওষুধ কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এ ছাড়া ঘটনাস্থলে যাচ্ছে আরও ৮ ইউনিট।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর