নারায়ণগঞ্জে আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষে আহত ১৫, ভাঙচুর-লুটপাট

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় দেশীয় ধারাল অস্ত্র ব্যবহার ও ককটেল বিস্ফোরণ ঘটে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ আলম ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে কাকাইলমোড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে অংশ নিতে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ আলমের অনুসারীরা ঢাকায় যাচ্ছিলেন। এ সময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার অনুসারী ও উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেনের সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এর জেরে বৃহস্পতিবার ভোরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় দা, বটি, টেঁটা, বল্লমসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করা হয়। এ সময় পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়, যার মধ্যে তিনটি বিস্ফোরিত হয় এবং দুটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়।

সংঘর্ষে আছমা আক্তার (৪৭), গিয়াসউদ্দিন মিয়া (৪২), হাবিবুল্লাহ মিয়া (৫৫), পিয়ারিম (৪০), কামাল হোসেন (৩৪)সহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে আছমা আক্তার, গিয়াসউদ্দিন মিয়া ও হাবিবুল্লাহ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাবিবুল্লাহ মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে হামলাকারীরা সংঘর্ষের সময় এলাকায় একাধিক বাড়িঘর ও দোকানে ভাঙচুর চালায়। কাকাইলমোড়া এলাকার রতন মোল্লার মুদি দোকানে হামলা চালিয়ে প্রায় দুই লাখ টাকার মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের লোকজন লকডাউনকে কেন্দ্র করে ঢাকা যাওয়ার পথে এলাকায় জয় বাংলা স্লোগান দেয়। আমাদের কর্মীরা বাধা দিলে তারা হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দোকানপাটে লুটপাট করে।’

অন্যদিকে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ আলম বলেন, ‘আমি কয়েক মাস ধরে বাড়িছাড়া। এ ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখানে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ বছর।
মশা নিধনে কীটনাশকের নামে কেরোসিন সরবরাহের অভিযোগ তদন্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভাণ্ডারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন–দুদক। এসময় সটকে পড়েন কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই। মশার...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত বিশেষায়িত শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন করেছেন।
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পাঁচ দিন পর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ হোসেনকে ক্লোজড করা হয়েছে।
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর