শাহজালাল বিমানবন্দরে প্রায় ১ কেজি সোনাসদৃশ বস্তু জব্দ

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি সোনাসদৃশ বস্তু জব্দ ও ওই ব্যক্তিকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা এসব বস্তুর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

আজ রোববার সিআইআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে আজ ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসা হাসান মিয়া নামের এক যাত্রীর ওপর নজরদারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক্সরে পরীক্ষায় ওই যাত্রীর রেক্টামে লুকানো স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। পরে তার রেক্টাম থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির সোনাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ ছাড়া তার অন্তর্বাসের কাপড়ে আনুমানিক ১০০ গ্রাম সোনাসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা বস্তুর ওজন প্রায় এক হাজার গ্রাম।

উদ্ধার করা এসব বস্তু থেকে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা পরীক্ষা এবং পরিশোধনের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানায় সিআইআইডি।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ আন্তঃদেশীয় চোরাচালান চক্রের সম্পৃক্ততা থাকতে পারে। চক্রটি শনাক্ত ও এর নেপথ্যে জড়িতদের উদ্ঘাটনে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করবে অধিদপ্তর।

প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হতে পারে বলে জানায় অধিদপ্তর। 

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে মোট ৩৫...
গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আজও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। দাবি আদায়ে সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ...
রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে আগুনে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।
গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় বাসের ধাক্কায় মহিবুল মোল্লা নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন পথচারী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা খুলনাগামী ফাল্গুনী...
রংপুরে ভাড়া নিয়ে বিরোধের জেরে দুই যুবককে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা বাসটি আটক করে এবং চালক ও সুপারভাইজারকে মারধর করে।
দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার মান ও দক্ষতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুঞ্জন ছিল, অবশেষে তা-ই সত্যি হল। জোহানেসবার্গ টেস্টের একাদশে জায়গা হারিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।  
এক কঠিন বাস্তবতার মুখে ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একদিকে ক্ষমতা ধরে রাখার লড়াই, অন্যদিকে সরকার গঠনের পথে বিরোধী জোট। নতুন পার্লামেন্টে, কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর